ঢাকা ০৩:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার রাঙ্গামাটিতে পাহাড় ধসে ১ জনের মৃত্যু সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি হলেন ফারুক আহমেদ তালায় নারী সমাবেশে নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে নারী সমাবেশ অনুষ্ঠিত চিলমারী নদী বন্দর কর্তৃপক্ষের অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে সংসদীয় আসনের এমপি’র সতর্ক বার্তা! ট্রাস্টি বোর্ড ভেঙে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে প্রশাসক নিয়োগ, সরকারের প্রজ্ঞাপন জারি যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু

রওশন ও বাবলুর রোগমুক্তি কামনায় জাপার মিলাদ

নিজস্ব প্রতিবেদক : জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক ও বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ এবং জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলুর রোগমুক্তি কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের (জিএম কাদের)।

গতকাল সোমবার বিকেলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে দলটির মহানগর দক্ষিণের উদ্যোগে রওশন-বাবলুর রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় তাদের সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চান জিএম কাদের।

জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি সৈয়দ আবু হোসেন বাবলার সভাপতিত্বে এতে বক্তব্য দেন জাতীয় পার্টির কো- চেয়ারম্যান কাজী ফিরোজ রশীদ, প্রেসিডিয়াম সদস্য হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন, অ্যাডভোকেট মো. রেজাউল ইসলাম ভূঁইয়া। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন পার্টির যুগ্ম-ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ ক্বারী ইসারুহুল্লা আসিফ। এসময় দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে, নিয়মিত স্বাস্থ্যপরীক্ষার জন্য ১৪ আগস্ট সিএমএইচে যান রওশন এরশাদ। ওইদিন পরীক্ষা-নিরীক্ষার পর চিকিত্সকরা রওশন এরশাদের ফুসফুসে অস্বাভাবিক মাত্রায় কার্বনডাইঅক্সাইডের উপস্থিতি দেখতে পান। তখন তার অক্সিজেন স্যাচুরেশনও কম ছিল। পরে তাকে তাৎক্ষণিকভাবে হাসপাতালে ভর্তি করানো হয়। তবে তার করোনা ও ডেঙ্গু পরীক্ষার ফল নেগেটিভ আসে।

এদিকে, জাপার মহাসচিব জিয়াউদ্দিন বাবলু ৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত সিলেট-৩ আসনের উপনির্বাচনে দলীয় প্রার্থী আতিকুর রহমান আতিকের পক্ষে প্রচারণা চালাতে পাঁচ দিন সিলেটে অবস্থান করেন। ঢাকায় ফিরে অসুস্থ বোধ করায় করোনা পরীক্ষা করালে তিনি করোনা পজিটিভ শনাক্ত হন। তাকে শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয়।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

রওশন ও বাবলুর রোগমুক্তি কামনায় জাপার মিলাদ

আপডেট টাইম : ১১:৩৩:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর ২০২১