ঢাকা ০৭:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ ঢাকার পানি সংকট মোকাবিলায় বড় ভূমিকা রাখবে ডেনমার্ক: এলজিআরডি মন্ত্রী দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় পূর্ণ সহযোগিতা দিতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীদের জন্য সুখবর ব্ল্যাক কফি কী সত্যিই ওজন কমাতে পারে? ঝগড়ার পরে সম্পর্ক ঠিক করতে কী করবেন? ভারতের সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় বাণিজ্য ১২ বিলিয়ন ডলার’ গণমাধ্যমের ওপর সরকারি পদক্ষেপে বিরোধী দলকে পাশে চাইলেন সম্পাদকরা সালমান শাহ হত্যা: ডনের ৭ দিনের রিমান্ড চায় সিআইডি চড়া দামে বিক্রি হল ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ গোলের বল

গুগল মিট নিয়ে এসেছে নতুন ফিচার

তথ্যপ্রযুক্তি ডেস্ক : মহামারি করোনার সময়ে হোম অফিসের কারণে অন্যতম ভিডিও কলিং অ্যাপ গুগল মিটের ব্যবহার দারুণ জনপ্রিয়তা লাভ করেছে। এর চাহিদা দিন দিন আরো বাড়ছে। এই চাহিদার কারণে গুগল মিট অটোমেটিক লাইটিং অ্যাডজাস্টমেন্ট নামের একটি ফিচার নিয়ে এসেছে।

ভিডিও কলের সময়ে আলোর সমস্যা দূর করার জন্য এই ফিচার আনা হয়েছে। এর সাহায্যে ভিডিও কলের সময় পুওর লাইটিংয়ের বা আলোক স্বল্পতা সমস্যার সমাধান হবে। ভিডিও কলের সময় কোনো ব্যবহারকারীর আলোর ব্রাইটনেস কম থাকলে, এই ফিচারের মাধ্যমে নিজে থেকেই সেটি ঠিক হয়ে যাবে।

এর ফলে ভিডিও কলের সময়ে কম আলো, আলোর উজ্জ্বলতা, ভিজিবিলিটি এই সব সমস্যা থেকে মুক্তি পাওয়া যাবে। গুগল ওয়ার্কস্পেস, জি স্যুট বেসিক এবং বিজনেস কাস্টমাররা এই নতুন ফিচারের সুবিধা পাবেন।

গুগল মিটের এই নতুন ফিচার অটোমেটিক লাইটিং অ্যাডজাস্টমেন্ট ব্যাবহার করার জন্য প্রথমেই মোর অপশনে ক্লিক করতে হবে, তারপর সেটিংসে গিয়ে ভিডিও অপশন ক্লিক করতে হবে। এবার সেখানে থাকা অ্যাডজাস্ট ভিডিও লাইটিং -এ ক্লিক করতে হবে।

ভিডিও লাইট অ্যাডজাস্টমেন্ট অন করা হলেই গুগল মিট পুওর লাইটিংয়ের সমস্যার সমাধান করতে শুরু করবে। ভিডিও কলের সময়ে নিজে থেকেই ডিভাইজের ব্রাইটনেস বেড়ে ভিজিবিলিটি ঠিক হয়ে যাবে।

সেপ্টেম্বরের ২০ তারিখ থেকে গুগল মিটের এই নতুন ফিচার অটোমেটিক লাইটিং অ্যাডজাস্টমেন্ট চালু করা হয়েছে। এই নতুন ফিচার অটোমেটিক লাইটিং অ্যাডজাস্টমেন্ট ব্যবহার করার জন্য ৬৪ বিটের অপারেটিং সিস্টেমের প্রয়োজন। এই ফিচারটির কারণে ব্যবহারকারীদের কাছে গুগল মিট আরও জনপ্রিয়তা পাবে বলে আশা করছে কর্তৃপক্ষ।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ

গুগল মিট নিয়ে এসেছে নতুন ফিচার

আপডেট টাইম : ০৬:১১:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর ২০২১