ঢাকা ০৬:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাষ্ট্রের কল্যাণে দলনিরপেক্ষভাবেই কাজ করব: রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের বৈঠক অবকাঠামো-নবায়নযোগ্য জ্বালানি খাতে চীনের অভিজ্ঞতা কাজে লাগাতে চাই: এলজিআরডি মন্ত্রী অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের শক্তির উৎস নজরুল: রিজভী প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী আমরা দেশ ও জনগণের জন্য এনসিপিসহ একসঙ্গে কাজ করছি: জামায়াত আমির ঢাকায় যাত্রাবিরতি ভুটানের রাজার, স্বাগত জানালেন রাষ্ট্রপতি আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) তরুণদের দক্ষতা ও নেতৃত্ব বিকাশে জবিতে ‘ইউথ ইমপ্যাক্ট সামিট’ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষের একটি পরীক্ষা স্থগিত

স্বামী রাত করে ফেরায় স্ত্রীর সন্দেহ, মর্মান্তিক পরিণতি

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে স্বামী রাত করে বাড়ি ফেরা নিয়ে সন্দেহের জেরে নির্যাতনে ২৫ বছর বয়সী এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

সোমবার রাতে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিলে ওই গৃহবধূকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এর আগে, রোববার রাতে উপজেলার ইছাপুরা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতের নাম রিমা আক্তার। তিনি ইছাপুরা গ্রামের আব্দুল বাছিরের মেয়ে ও জুনাঈদ মিয়ার স্ত্রী। তাদের সংসারে এক ছেলে রয়েছে।

জানা গেছে, প্রায় পাঁচ বছর আগে জুনাঈদের সঙ্গে রিমার বিয়ে হয়। তাদের সংসারে এক বছর আগে রোহান মিয়া নামে একটি ছেলেসন্তানের জন্ম হয়। তবে পারিবারিক বিষয় ও স্বামীর রাত করে ফেরা নিয়ে কলহ লেগেই থাকতো তাদের। এ নিয়ে রিমাকে প্রায়ই মারধর করতেন জুনাঈদ।

প্রায় প্রতিদিন স্বামী রাত করে ঘরে ফেরা নিয়ে ঝগড়ায় রোববার স্ত্রীকে বেধড়ক মারধর করেন স্বামী। অবস্থা বেগতিক দেখে সোমবার রাতে রিমাকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নেন স্বামীর বাড়ির লোকজন। সেখানে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

বিজয়নগর থানার ওসি মির্জা মোহাম্মদ হাছান জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। লাশ সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। তদন্ত করে এ ব্যাপারে ব্যবস্থা নেয়া হবে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রের কল্যাণে দলনিরপেক্ষভাবেই কাজ করব: রাষ্ট্রপতি

স্বামী রাত করে ফেরায় স্ত্রীর সন্দেহ, মর্মান্তিক পরিণতি

আপডেট টাইম : ০২:৩০:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অক্টোবর ২০২১