ঢাকা ০৪:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
টানা বর্ষণে পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ সংসদের অধিবেশন শুরু ইরা হত্যা মামলার রায় হচ্ছে না আজ, নতুন তারিখ ঘোষণা দুঃসময়ে বিবেকের পাশে ছিলেন অক্ষয়, যা বললেন অভিনেতা সাভারে হামলার প্রতিবাদে খুলনায় এনসিপির বিক্ষোভ স্যামসাংয়ের মুনাফা বৃদ্ধিতে আস্থা ফেরেনি, এশিয়ার শেয়ারবাজারে মিশ্র প্রবণতায় দ. কোরিয়ার বাজারে পতন যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপের ঝুঁকির সতর্কবার্তা ব্রাজিলের বিশ্বকাপে ব্যর্থতার পরও আনচেলত্তির ওপরেই ভরসা ব্রাজিলের ইউক্রেন ও প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর চাপ নিয়ে শুরু ন্যাটো সম্মেলন রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

মদ খেয়ে মাতলামি, কথিত সাংবাদিক জেলে

দিনাজপুরের হিলিতে মদ খেয়ে মাতলামি করায় জাহাঙ্গীর আলম খান নামে কথিত সাংবাদিককে ১০ দিনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার সকালে এ দণ্ড দেন হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূর-এ আলম। দণ্ডিত ৩৫ বছর বয়সী জাহাঙ্গীর উপজেলার উত্তর বাসুদেবপুর গ্রামের আব্দুল খালেকের ছেলে।

জাহাঙ্গীরের বিরুদ্ধে ডিএইচএন নামের একটি ইউটিউব চ্যানেল খুলে নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে বিভিন্ন জনপ্রতিনিধি ও সরকারি দফতরে অর্থ আদায়ের অভিযোগ রয়েছে। তিনি দীর্ঘদিন ধরেই এ ধরনের কার্যক্রম চালিয়ে আসছিলেন।

হাকিমপুর থানার ওসি খায়রুল বাশার বলেন, বুধবার রাতে হিলি স্থলবন্দরের চারমাথা মোড়ে মদ খেয়ে মাতলামিসহ বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করছিলের জাহাঙ্গীর। খবর পেয়ে তাকে আটক করে থানায় নিয়ে আসা হয়। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। এরপর জাহাঙ্গীরকে ১০ দিনের কারাদণ্ড দেওয়া হয়। বৃহস্পতিবার দুপুরে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

টানা বর্ষণে পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ

মদ খেয়ে মাতলামি, কথিত সাংবাদিক জেলে

আপডেট টাইম : ১২:০৬:০০ অপরাহ্ন, শুক্রবার, ৩ ডিসেম্বর ২০২১