ঢাকা ০১:০২ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কালিয়াকৈরে ৪.৫ লক্ষ সদস্যকে নতুন করে প্রশিক্ষণ-যুদ্ধ-দুর্যোগে প্রস্তুত আনসার বাহিনী বিয়ের প্রতিশ্রুতি ও অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ, বন্ধুত্বের আড়ালে ১০ হাজার টাকা ও অটোভ্যানের জন্য হত্যা, ২ ঘাতক গ্রেফতার, ২৪ ঘণ্টায় রহস্য উদঘাটন করেছে ঢাকা জেলা পিবিআই পুলিশ। পিরোজপুর নাজিরপুরে রেড ক্রিসেন্টের উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প মহানগর উত্তর বিএনপি কর্তৃক আয়োজিত আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নরসিংদীর শিবপুরে ইমাম পরিষদের উদ্যোগে মা/দক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত জনগণের হস্তক্ষেপে ২০ বছর পর চলাচলের রাস্তা পুনরায় উন্মুক্ত ধামইরহাটে মেয়েকে ধ/র্ষণের চে/ষ্টায় বাবা গ্রে/ফ/তার ইলুহারে পবিত্র ব্যাপারীর ওপর বর্বর হামলার অভিযোগ ; জড়িতদের গ্রেপ্তারের দাবি বিমানের সাবেক এমডি ও সিইও এয়ার ভাইস মার্শাল রফিকুল ইসলাম আর নেই

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপনে নতুন ২০১৯-২০ অর্থবছরে পর্যাপ্ত অর্থ বরাদ্দের প্রস্তাব

নিজস্ব প্রতিবেদক,সিটিজেন নিউজ: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে নতুন ২০১৯-২০ অর্থবছরে পর্যাপ্ত বরাদ্দ রাখার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

বৃহস্পতিবার (১৩ জুন) বিকেলে জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে ২০১৯-২০ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে এ প্রস্তাব দেন অর্থমন্ত্রী।
আগামী অর্থবছরে দেশব্যাপী সাড়ম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন করা হবে জানিয়ে আ হ ম মুস্তফা কামাল বলেন, ‘সব স্তরের জনগণকে সঙ্গে নিয়ে দেশ-বিদেশে উৎসবের আঙ্গিকে এটি উদযাপন করার ব্যাপক প্রস্তুতি চলছে। এ জন্য আগামী অর্থবছরে পর্যাপ্ত অর্থ বরাদ্দ রাখা হবে।’

বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০১৯-২০ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপন হয়। এটি দেশের ৪৮তম এবং বর্তমান সরকারের তৃতীয় মেয়াদের প্রথম বাজেট। ‘সমৃদ্ধ আগামীর পথযাত্রায় বাংলাদেশ : সময় এখন আমাদের, সময় এখন বাংলাদেশের’ শিরোনামে প্রস্তাবিত বাজেটের আকার ধরা হয় ৫ লাখ ২৩ হাজার ১৯০ কোটি টাকা। দেশের ৪৮ বছরের ইতিহাসে সবচেয়ে বড় বাজেট এটি।

বৃহস্পতিবার বেলা ৩টায় স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বাজেট অধিবেশন শুরু হয়। বরাবরের মতো বাজেট পেশ করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। নতুন অর্থমন্ত্রী হিসেবে এটি তার প্রথম বাজেট। যদিও গত সরকারের পরিকল্পনামন্ত্রী হিসেবে অনেক বাজেট প্রণয়নে পরোক্ষভাবে জড়িত ছিলেন তিনি।

শুরুতে দাঁড়িয়ে বাজেট বক্তৃতা শুরু করলেও পরে স্পিকারের অনুমতি নিয়ে অর্থমন্ত্রী নিজ আসনে বসে প্রস্তাবিত ২০১৯-২০ অর্থবছরের বাজেট উপস্থাপন করেন। কিন্তু বিকেল ৪টার পর অসুস্থ অর্থমন্ত্রীর পক্ষে প্রস্তাবিত বাজেট উপস্থাপন সম্ভবপর না হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্পিকারের অনুমতি নিয়ে বাকি অংশ সংসদে উপস্থাপন করেন।

বেলা ৪টা ৪১ মিনিটে ‘প্রস্তাবিত বাজেট সংসদে উপস্থাপিত হলো’ মর্মে ঘোষণা দেন স্পিকার।

প্রস্তাবিত বাজেট পাস হবে ৩০ জুন। ১ জুলাই থেকে শুরু হবে নতুন অর্থবছর।

এর আগে মন্ত্রিসভা ২০১৯-২০ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের অনুমোদন দেয়। বাজেট ঘোষণার আগে দুপুর ১টার একটু পর জাতীয় সংসদ ভবনে বিশেষ বৈঠকে মন্ত্রিসভা এ অনুমোদন দেয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে জাতীয় সংসদ ভবনে মন্ত্রিসভার এ বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, চলতি অর্থবছর মূল বাজেটের আকার দাঁড়ায় চার লাখ ৬৪ হাজার ৫৭৩ কোটি টাকা। তবে লক্ষ্যমাত্রা অনুযায়ী, রাজস্ব আদায় করতে না পারা এবং উন্নয়ন প্রকল্পে পরিকল্পনা অনুযায়ী অর্থ খরচ করতে না পারায় চলতি অর্থবছরের সংশোধিত বাজেটের আকার নির্ধারণ করা হয় ৪ লাখ ৪২ হাজার ৫৪১ কোটি টাকা। অর্থাৎ আগামী বাজেটের আকার সংশোধিত বাজেট থেকে ৮০ হাজার ৬৪৯ কোটি টাকা বেশি।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

কালিয়াকৈরে ৪.৫ লক্ষ সদস্যকে নতুন করে প্রশিক্ষণ-যুদ্ধ-দুর্যোগে প্রস্তুত আনসার বাহিনী

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপনে নতুন ২০১৯-২০ অর্থবছরে পর্যাপ্ত অর্থ বরাদ্দের প্রস্তাব

আপডেট টাইম : ১০:৩৬:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জুন ২০১৯