ঢাকা ০৮:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

আ. লীগের চোখ তৃণমূল সংস্কারে, বিএনপি যাচ্ছে আন্দোলনে

ঘর গোছাচ্ছে আওয়ামী লীগ ও বিএনপি। জাতীয় নির্বাচনের আগে দলকে শক্তিশালী করতে তৃণমূল ঢেলে সাজাচ্ছে আওয়ামী লীগ। প্রস্তুতি চলছে ডিসেম্বরে জাতীয় কাউন্সিলের। আর বিএনপির লক্ষ্য আন্দোলন। নির্দলীয় নিরপেক্ষ সরকারের দাবির চূড়ান্ত আন্দোলনের আগেই দলটির ৮২ সাংগঠনিক জেলা কমিটি পুর্নগঠনে চলছে তোড়জোড়।

দ্বাদশ সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ঘর গোছাচ্ছে আওয়ামী লীগ। ইউনিয়ন, ওয়ার্ড থেকে শুরু করে উপজেলা ও জেলা পর্যায়ে চলছে নেতৃত্ব বাছাই। পাশাপাশি সদস্য নবায়ন এবং নতুন সদস্য সংগ্রহের কাজও করছে দলটি।

এরই মধ্যে ৮ বিভাগের ৭৮টি সাংগঠনিক জেলার মধ্যে ৩৯টি জেলায় নতুন কমিটি পেয়েছে দল। ডিসেম্বরে জাতীয় কাউন্সিলের আগে তৃণমূলকে ঢেলে সাজাতে চায় আওয়ামী লীগ। দলের অভ্যন্তরীণ দ্বন্দ্ব, ভুল বোঝাবুঝি, নেতৃত্বের সংঘাত সবকিছু মিলিয়ে নির্বাচনের আগে দলকে ঐক্যবদ্ধ করাই দলটির অন্যতম লক্ষ্য।

আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া সময় সংবাদকে বলেন, আগামী নির্বাচনের আগে দলকে আমরা শক্তিশালী কাঠামোর ওপর ভিত্তি দেওয়ার জন্য তৃণমূলেও সম্মেলন করে যাচ্ছি। ঘর গোছানোর কাজে কোনো সমস্যা থাকলে সেগুলো চিহ্নিত করে তা সমাধানের চেষ্টা করব।

দলের জ্যেষ্ঠ নেতারা বলছেন, জাতীয় নির্বাচনের আগে জনমুখী নেতৃত্ব তৈরির লক্ষ্যে কাজ করছেন তারা। সেখানে প্রাধান্য দেওয়া হচ্ছে দলের সিনিয়র এবং ত্যাগী নেতাকর্মীদের।

এদিকে ক্ষমতাসীনদের পাশাপাশি বিএনপিও প্রস্তুতি নিচ্ছে নির্বাচনকে সামনে রেখে। তবে সেটি নির্বাচনের নয়, আন্দোলনের।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী সময় সংবাদকে বলেন, জাতি আজ ঐক্যবদ্ধ। এ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব না। বেগম খালেদা জিয়াকে আটকে রেখে কোনো নির্বাচন করা যাবে না। আমরা বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছি। সামনে আন্দোলন আরও জোরদার করা হবে।

এ সরকারের পতন ঘটলেই কেবল দেশে একটি নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান সম্ভব হবে বলে মনে করছেন বিএনপির জ্যেষ্ঠ নেতারা। তাদের মতে, এই সরকারের পতন, গণতন্ত্র পুনরুদ্ধার, বেগম খালেদা জিয়ার মুক্তি, জনগণের ভোটের অধিকারে আন্দোলন করা হবে। এসব দাবিতে সবাই ঐক্যবদ্ধ হয়ে আরও বড় ধরনের ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম তৈরি করতে কাজ চলছে বলেও জানান দলের নেতারা।

অন্যদিকে চূড়ান্ত আন্দোলনের আগে জুনের মধ্যেই ৮২টি সাংগঠনিক জেলার মেয়াদোত্তীর্ণ কমিটি পুনর্গঠন শেষ করতে কাজ করছে দলটি।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

আ. লীগের চোখ তৃণমূল সংস্কারে, বিএনপি যাচ্ছে আন্দোলনে

আপডেট টাইম : ১০:২৪:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ এপ্রিল ২০২২