ঢাকা ০২:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নদী-খাল দখল করে জলাবদ্ধতা করতে দেওয়া হবে না: পানিসম্পদ প্রতিমন্ত্রী নামিবিয়া সফরে নতুন চেহারার দক্ষিণ আফ্রিকা দল কালীগঞ্জের বাহাদুরশাদী বনিকপাড়া ড্রেন নির্মাণে অনিয়মের নিউজ মিথ্যা ও ভিত্তিহীন মোঃ শওকত হোসেন সভাপতি প্রকল্প সাতক্ষীরায় দুর্নীতি প্রতিরোধে বিতর্ক, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা যশোর পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন (BTA)-এর পক্ষ থেকে শিল্পনগরী পুলিশ ফাঁড়িতে পিকআপ ভ্যান উপহার : টানা দ্বিতীয়বার দুবাই ক্যাপিটালসে মুস্তাফিজ গাছ কেটে জমি দখলের চেষ্টা, গ্রাম আদালতে মামলা পিরোজপুরে নতুন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) হিসেবে সোহরাব হোসাইনের যোগদান মানব চাহিদা পত্রিকার ইউকের ব্যুরো চীফ হলেন দিরাইয়ের সন্তান সাংবাদিক হারুন মিয়া

সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে

নিজস্ব প্রতিবেদক,সিটিজেন নিউজ: বৃহস্পতিবার ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। আজ শুক্রবার (১৪ জুন) দুপুরের তথ্য অনুযায়ী, ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ ঢাকায় তাপমাত্রা কমেছে। বাংলাদেশ আবহাওয়া অধিদফতর বলছে, শুধু ঢাকা নয়, শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।

অন্যদিকে দেশে মৌসুমী বায়ুর প্রভাব বাড়ছে বলেও জানাচ্ছে আবহাওয়া কার্যালয়। তাদের তথ্য অনুযায়ী, আগামী ৭২ ঘণ্টায় দেশের দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু দেশের অবশিষ্ঠাংশে বিস্তার লাভ করতে পারে।
লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে উত্তরপূর্ব বঙ্গোপসাগরে অবস্থান করছে। দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু চট্টগ্রাম ও সিলেট বিভাগ অতিক্রম করে বাংলাদেশের পূর্বাংশ পর্যন্ত অগ্রসর হয়েছে বলেও জানিয়েছে আবহাওয়া কার্যালয়।

বৃষ্টির বিষয়ে শুক্রবার ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, ‘বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায়; রংপুর, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও রাজশাহী বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।’

তাপপ্রবাহের বিষয়ে বলা হয়েছে, ‘টাঙ্গাইল, ফরিদপুর, নেত্রকোনা, সন্দ্বীপ, খুলনা, কুষ্টিয়া ও যশোর অঞ্চলসহ রাজশাহী, রংপুর ও সিলেট বিভাগের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং কিছু কিছু জায়গায় তা প্রশমিত হতে পারে।’

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

নদী-খাল দখল করে জলাবদ্ধতা করতে দেওয়া হবে না: পানিসম্পদ প্রতিমন্ত্রী

সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে

আপডেট টাইম : ০৪:২৬:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১৪ জুন ২০১৯