ঢাকা ০৬:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাষ্ট্রের কল্যাণে দলনিরপেক্ষভাবেই কাজ করব: রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের বৈঠক অবকাঠামো-নবায়নযোগ্য জ্বালানি খাতে চীনের অভিজ্ঞতা কাজে লাগাতে চাই: এলজিআরডি মন্ত্রী অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের শক্তির উৎস নজরুল: রিজভী প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী আমরা দেশ ও জনগণের জন্য এনসিপিসহ একসঙ্গে কাজ করছি: জামায়াত আমির ঢাকায় যাত্রাবিরতি ভুটানের রাজার, স্বাগত জানালেন রাষ্ট্রপতি আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) তরুণদের দক্ষতা ও নেতৃত্ব বিকাশে জবিতে ‘ইউথ ইমপ্যাক্ট সামিট’ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষের একটি পরীক্ষা স্থগিত

মাদক উদ্ধার অভিযানে র‍্যাব-পুলিশের হাতাহাতি, আহত ২

ফেনীর পরশুরামে র‍্যাব ও পুলিশের সাদা পোশাকের দুই দলের ভুল বোঝাবুঝিতে হাতাহাতির ঘটনায় দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। মঙ্গলবার (১৭ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ফেনীর পরশুরাম মডেল থানার পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে সাদা পোশাকে মাদক উদ্ধার অভিযানে পরশুরাম পৌর এলাকার ডাকবাংলো মোড়ে যায়। একই সময় র‍্যাব-৭ ফেনী কোম্পানির একটি ইউনিটও সাদা পোশাকে সাদা প্রাইভেটকারে একই স্থানে মাদক উদ্ধারের জন্য যায়।

এ সময় পুলিশের সাদা প্রাইভেটকারটি থামিয়ে গাড়ির ভেতরে থাকা সাদা পোশাকের র‍্যাব কর্মকর্তা ও সদস্যদের পরিচয় জানতে চান। একপর্যায়ে তারা গাড়ি থেকে বের হয়ে সাদা পোশাকে থাকা পুলিশ দলের পাল্টা পরিচয় জানতে চান।

এ নিয়ে উভয় পক্ষের বাগ্‌বিতণ্ডার একপর্যায়ে ধস্তাধস্তি ও হাতাহাতির ঘটনা ঘটে। এতে পরশুরাম থানার এএসআই মো. রেজাউল আলম ও কনস্টেবল নুরুন্নবী পাটোয়ারী আহত হন।

খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ফেনীর সিনিয়র সহকারী পুলিশ সুপার (ছাগলনাইয়া সার্কেল) সাইকুল আহমেদ ভুঁইয়া ও পরশুরাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম ঘটনাস্থলে এসে ঘটনার বিষয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেন। পরে র‍্যাব ও পুলিশের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের হস্তক্ষেপে ভুল বোঝাবুঝির অবসান হয়।

র‍্যাব-৭-এর ফেনী কোম্পানির সিনিয়র সহকারী পরিচালক মোহাম্মদ নুরুল আবছার বলেন, বিষয়টি স্রেফ ভুল বুঝাবুঝি ও অনাকাঙ্ক্ষিত। র‍্যাব ও পুলিশের মধ্যে সমন্বয় এবং সুসম্পর্ক অব্যাহত রয়েছে।

ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার বদরুল আলম বলেন, উভয়ে সাদা পোশাকে থাকায় ভুল বোঝাবুঝি হয়েছে। তবে সবাই সহনশীল হলে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটত না।

র‍্যাব ও পুলিশের হাতাহাতির ঘটনাটি দ্রুত ছড়িয়ে পড়লে ফেনীতে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রের কল্যাণে দলনিরপেক্ষভাবেই কাজ করব: রাষ্ট্রপতি

মাদক উদ্ধার অভিযানে র‍্যাব-পুলিশের হাতাহাতি, আহত ২

আপডেট টাইম : ০৮:৪৯:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ১৮ মে ২০২২