ঢাকা ১২:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল কুড়িগ্রামে আধুনিক হাঁস পালন সম্প্রসারণে সচেতনতামূলক কার্যক্রম জোরদার, বাড়ছে খামারিদের আগ্রহ হিসাবে গড়মিলের অভিযোগে আলোচনায় বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়

জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের বিরুদ্ধে সমন

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যানের পদ নিয়ে গোলাম মোহাম্মদ কাদের (জিএম কাদের) এমপির বিরুদ্ধে সমন জারি করেছেন আদালত। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে এ সমন জারি করা হয়।

গত ১১ এপ্রিল ঢাকা সিনিয়র সহকারী জজ মো. জুলফিকার হোসেইন রনির ২য় আদালতে বাদী হয়ে দেওয়ানি মামলাটি করেন জাপার কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য। বৃহস্পতিবার মামলাটি আমলে নিয়ে জিএম কাদেরের বিরুদ্ধে সমন জারি করেন আদালত।
মামলা কার্যক্রমে শুনানিতে অংশগ্রহণ করেন- অ্যাডভোকেট মো. আলী হোসেন, অ্যাডভোকেট মো. তানবির উল আলম, অ্যাডভোকেট মো. আলাউদ্দিন আল আজাদ, অ্যাডভোকেট মো. শামিম মিয়া, অ্যাডভোকেট শাহিনা সুলতানা প্রমুখ।

কেন অবৈধ চেয়ারম্যান ঘোষণা করা হবে না- এ মর্মে গোলাম মোহাম্মদ কাদের এমপির বিরুদ্বে হাইকোর্টে এ বিষয়ে রিট রয়েছে।

এ বিষয়ে জাপা কো-চেয়ারম্যান দয়াল কুমার বড়ুয়া বলেন, আমরা দেওয়ানি মামলার মাধ্যমে জিএম কাদেরের সব রাজনৈতিক কর্মসূচি স্থগিত চেয়েছি। উচ্চ আদালত হাইকোর্টের রিট পিটিশনের নিষ্পত্তি না করে রাজনৈতিক বা জাতীয় পার্টির আদেশ, বহিষ্কার, মিটিং, কোনোটাই করতে পারেন না। এরই ধারাবাহিকতায় বিভিন্ন জেলায় প্রায় ১০ থেকে ১৫টি মামলা হয়েছে। আরও ১০ থেকে ১২টি মামলা প্রক্রিয়াধীন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের

জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের বিরুদ্ধে সমন

আপডেট টাইম : ০৯:৫৩:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মে ২০২২