ঢাকা ০১:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল

পর্তুগিজ বিশ্ববিদ্যালয়গুলোকে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য আরও সহজলভ্য করার আহ্বান

পর্তুগিজ বিশ্ববিদ্যালয়গুলোকে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য আরও সহজলভ্য করতে পর্তুগাল সরকারকে ঢাকায় দূতাবাস খোলার আহ্বান জানিয়েছে বাংলাদেশ। অন্যথায় নয়াদিল্লিতে পর্তুগিজ দূতাবাস থেকে ঢাকায় পর্যায়ক্রমিক কনস্যুলার পরিষেবা দেয়ার অনুরোধ করেছে ঢাকা।

স্থানীয় সময় বুধবার লিসবনে পর্তুগালের পার্লামেন্টে অ্যাসেম্বলি অব পর্তুগালের ভাইস প্রেসিডেন্ট আদাও হোসে ফনসেকা সিলভার সঙ্গে সাক্ষাতের সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম বিষয়টি উত্থাপন করেন।

বৃহস্পতিবার (২৬ মে) পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, পর্তুগালের ভাইস প্রেসিডেন্ট এই ধারণাকে স্বাগত জানিয়েছেন।

পারস্পরিক উদ্বেগের বৈশ্বিক বিষয় নিয়ে আলোচনা করে প্রতিমন্ত্রী আন্তর্জাতিক পর্যায়ে জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের বিষয়ে পর্তুগালের অব্যাহত সমর্থন কামনা করেছেন।

আলাপকালে ভাইস প্রেসিডেন্ট পর্তুগালে বাংলাদেশি প্রবাসীদের অবদান এবং দেশগুলোর মধ্যে বিদ্যমান সুদৃঢ় জনগণের সম্পর্কের কথা স্বীকার করেন।

প্রতিমন্ত্রী অদূর ভবিষ্যতে দুদেশের মধ্যে যোগাযোগ ও আদান-প্রদানের জন্য ফোরাম হিসেবে একটি আন্তঃসংসদ মৈত্রী গ্রুপ গঠনের প্রস্তাব করেন।

ভাইস প্রেসিডেন্ট প্রস্তাবে ইতিবাচক সাড়া দেন এবং এটি নিয়ে কাজ করতে সম্মত হন।

বৈঠকে প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে বাংলাদেশের চিত্তাকর্ষক অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং এলডিসি-পরবর্তী সময়ে অব্যাহত অগ্রগতির পরিকল্পনা তুলে ধরেন।

ভাইস প্রেসিডেন্ট পর্তুগালে ২৭ জুন থেকে ১ জুলাই অনুষ্ঠিতব্য আসন্ন দ্বিতীয় জাতিসংঘ মহাসাগরীয় শীর্ষ সম্মেলনে বাংলাদেশের পক্ষ থেকে উচ্চ পর্যায়ের অংশগ্রহণের ওপর জোর দেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন

পর্তুগিজ বিশ্ববিদ্যালয়গুলোকে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য আরও সহজলভ্য করার আহ্বান

আপডেট টাইম : ০৫:৫৪:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ মে ২০২২