ঢাকা ১০:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ইলুহারে পবিত্র ব্যাপারীর ওপর বর্বর হামলার অভিযোগ ; জড়িতদের গ্রেপ্তারের দাবি বিমানের সাবেক এমডি ও সিইও এয়ার ভাইস মার্শাল রফিকুল ইসলাম আর নেই ধামইরহাটে নজরুল বর্ষ উদযাপন বাস্তবায়নের লক্ষে মতবিনিময় সভা স্বেচ্ছাসেবক দলের কর্মী মারুফকে কুপিয়ে জখম,রামেকে ভর্তি হামলাকারী জিয়ারুল আওয়ামী দোসর গ্রেপ্তারের দাবি নগর স্বেচ্ছাসেবক দলের  কাশিমনগর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষায় শতভাগ সাফল্য স্বচ্ছতা ও নিষ্ঠায় দায়িত্ব পালন করছেন কুড়িগ্রাম উপজেলা প্রকৌশলী মোহাম্মদ ফিরোজুর রহমান অপসাংবাদিকতার ভিড়ে বিবেকের সংকট সাংবাদিকতার আড়ালের অন্ধকার আমার অভিজ্ঞতা থেকে কিছু নির্মম সত্য কালিয়াকৈরে তীব্র বিদ্যুৎ সংকট: দিনে ১০-১২ ঘণ্টা লোডশেডিংয়ে শিল্প রফতানি ব্যাহত লেখাপড়ায় বিঘ্নিত পিরোজপুরে যুবলীগ নেতা ও কলেজ অধ্যক্ষ অলক কর্মকার গ্রেপ্তার উন্নয়ন ও জনসেবায় দীর্ঘদিন ধরে মানুষের পাশে থাকার দাবি

তুরিন আফরোজের বিরুদ্ধে জিডি মা-ভাইকে বাসায় ঢুকতে না দেওয়ায়

নিজস্ব প্রতিবেদক,সিটিজেন নিউজ: নিজের বাড়িতে ঢুকতে না পেরে আলোচিত আইনজীবী ব্যারিস্টার তুরিন আফরোজের বিরুদ্ধে রাজধানীর উত্তরা পশ্চিম থানায় সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেছেন তার মা ও ভাই। মা শামসুন নাহার তসনিম ও ছোট ভাই শাহনেওয়াজ আহমেদ শিশিরকে বাড়িতে ঢুকতে না দেওয়ায় শুক্রবার (১৪ জুন) তুরিনের বিরুদ্ধে এ জিডি করা হয়।

তুরিন আফরোজের ভাই শাহনেওয়াজ আহমেদ শিশির বলেন, শুক্রবার (১৪ জুন) কানাডা থেকে দেশে ফিরে আসার পর আমরা উত্তরার বাসায় যাই। কিন্তু বোনের নির্দেশে বাসার দারোয়ান ও আনসার সদস্যরা আমাদেরকে প্রবেশ করতে দেয়নি।
তিনি আরও বলেন, আমার আসার সংবাদ পেয়ে কাজের মেয়ে নীচে নেমে আসে এবং আমি তাকে জিজ্ঞেস করি, তুরিন আপু বাসায় আছে কি না? তিনি আমাকে বাসায় আছে বলে জানান। পরবর্তীতে বাসায় ঢুকতে না পেরে বাধ্য হয়ে ফিরে আসি। এরপর উত্তরা পশ্চিম থানায় সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেছি। জিডি নম্বর- ৭৩৮, ১৪ জুন।

জিডি করার বিষয়টি উত্তরা পশ্চিম থানার ওসি তপন চন্দ্র সাহা নিশ্চিত করে বলেন, কানাডা প্রবাসী শাহনেওয়াজ বাসায় ঢুকতে চাইলে তার বোন তুরিন আফরোজ তাকে ঢুকতে দেয়নি বলে জিডিতে উল্লেখ করেছেন।

এর আগেও ২০১৭ সালের ১৯ নভেম্বর তুরিন আফরোজের বিরুদ্ধে থানায় জিডি (জিডি নম্বর- ১১৮৮) করেছিলেন তার মা। এছাড়া গত ১ জানুয়ারি ঢাকার প্রথম যুগ্ম জজ আদালতে বাড়ি দখলের অভিযোগে তুরিন আফরোজের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন তার ছোট ভাই শাহনেওয়াজ আহমেদ শিশির।

মামলায় তিনি উল্লেখ করেন, ২০১৭ সালের ২ মার্চ পুলিশ দিয়ে ভয় দেখিয়ে মা শামসুন নাহার এবং অন্য ভাড়াটিয়াদের বাড়ি থেকে বের করে দেন তুরিন আফরোজ। নিজেকে বাড়ির মালিক দাবি করে তুরিন বাড়ি ও জমির দলিলপত্রও দখলে নিয়ে নেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

ইলুহারে পবিত্র ব্যাপারীর ওপর বর্বর হামলার অভিযোগ ; জড়িতদের গ্রেপ্তারের দাবি

তুরিন আফরোজের বিরুদ্ধে জিডি মা-ভাইকে বাসায় ঢুকতে না দেওয়ায়

আপডেট টাইম : ১২:১১:১৪ পূর্বাহ্ন, শনিবার, ১৫ জুন ২০১৯