ঢাকা ০১:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল

বিয়ের মঞ্চ ভেঙে ফখরুল-মোশাররফ-আব্বাস আহত

জ্যেষ্ঠ প্রতিবেদক ,সিটিজেন নিউজ: রাজবাড়ী-৩ আসনের সাবেক এমপি বিএনপি নেতা আলী নেওয়াজ খৈয়ামের ছেলের বিয়েতে দাওয়াত খেতে গিয়ে মঞ্চ ভেঙে আহত হয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাসসহ বেশ কয়েকজন।

শুক্রবার (১৪ জুন) রাতে রাজধানীর বসুন্ধরা কনভেনশন সেন্টারে এ ঘটনা ঘটে। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, মঞ্চ ভেঙে পড়ার ঘটনায় খন্দকার মোশাররফ হোসেন পায়ে আঘাত পেয়েছেন। এছাড়া মির্জা আব্বাসকে এ্যাপোলো হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিতে হয়েছে।

মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ব্যক্তিগত সহকারী মো. ইউনুস আলী জাগো নিউজকে বলেন, স্যার (মির্জা ফখরুল ইসলাম) সুস্থ আছেন, অক্ষত আছেন।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবীর খান বলেন, ‘এটা তেমন কোনো ঘটনা নয়।’ তবে আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম একটি গণমাধ্যমকে বলেছেন, এত টাকা নিয়েও কী স্টেজ করেছে? বুঝতে পারলাম না। দুঃখজনক ঘটনা। ভাগ্য ভালো কেউ গুরুতর আহত হননি।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন

বিয়ের মঞ্চ ভেঙে ফখরুল-মোশাররফ-আব্বাস আহত

আপডেট টাইম : ১১:২৯:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ১৫ জুন ২০১৯