ঢাকা ১২:২৬ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ধামইরহাটে আম বাগান থেকে সম্পূর্ণ পো/ড়া অবস্হায় নারীর ম/রদেহ উ/দ্ধার অসহায় পাগলের মৃত্যুতে তার মাগফিরাতের জন্য দোয়ার অনুষ্ঠানে গ্রামবাসীর আয়োজনে ২২ হাড়ি খিচুড়ি মানিকগন্জের হরিরামপুরে পু/লিশ পরিচয়ে দুই যুবককে মারধর ও টাকা নেওয়ার অ/ভি/যোগ, প্রতারক আ/টক দোয়ারাবাজারের ৭ নং লক্ষ্মীপুর ইউনিয়ন বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের ও সাধারণ জনগণের সমর্থন প্রত্যাশী চেয়ারম্যান প্রার্থী মোঃ ফরাস উদ্দিন উত্তরা প্রেসক্লাবে নেতৃত্বের পালাবদল, শপথ নিল নতুন কমিটি কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহযোগিতায় ফ্রি চোখের ছানি পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে এবার ভারতে পুরস্কৃত বাংলাদেশের ‘আলী’ জীবন বিমার সিইওদের যোগ্যতা যাচাইয়ে আইডিআরএ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা রাজশাহীর গোদাগাড়ীতে ঢাকা পিৎজা হাউস অ্যান্ড রেস্তোরাঁ’র শুভ উদ্বোধন মিলছে ১৫% ছাড়!

বাংলায় থাকলে আগে বাংলা শিখতে হবে : মমতা

আন্তর্জাতিক ডেস্ক,সিটিজেন নিউজ: লোকসভা ভোটের আগে থেকেই ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করে আসছিলেন, বিজেপি বাঙালি ও অবাঙালিদের মধ্যে বিভাজন তৈরির চেষ্টা করছে। এবার তিনি বললেন, বাংলায় থাকতে গেলে আগে বাংলা শিখতে হবে। তার পরে অন্য ভাষা।

মুখ্যমন্ত্রীর অভিযোগ, ‘বহিরাগত’রা এখন এ রাজ্যে অশান্তি বাধানোর চেষ্টা করছে। সেই সূত্রেই শুক্রবার মুখ্যমন্ত্রী বলেন, ‘আমি বিহারে বা উত্তরপ্রদেশে গেলে হিন্দি বলি। পঞ্জাবে গেলে পাঞ্জাবি ভাষায় বলি কয়েক লাইন। তামিলনাড়ুটা শুধু জানি না। তবু ‘ভানাক্কম’টা (নমস্কার) জানি। বাংলায় থাকতে হলে বাংলাটাও শিখতে হবে। তার পরে অন্য ভাষা।’
কাঁচরাপাড়ায় তৃণমূলের কর্মিসভার মঞ্চে তিনি আরও বলেন, ‘বাংলায় থাকব আর বাইকে চেপে ভয় দেখিয়ে চলে যাব, এই ক্রিমিনালগিরি মানব না! পুলিশকে বলছি, দুষ্কৃতীদের থামান। গ্রেফতার করুন।’ তৃণমূল শিবিরের বক্তব্য, ব্যারাকপুর লোকসভা আসনে বিজেপির জয়ের পরে এলাকায় অর্জুন সিংহের যে বাহিনী দাপিয়ে বেড়াচ্ছে, তাদের সম্পর্কেই এমন মন্তব্যে করেছেন মুখ্যমন্ত্রী।

বাংলাকে কিছুতেই গুজরাত হতে দেবেন না, এ কথাও এদিন বললেন মমতা। তবে একই সঙ্গে তিনি ব্যাখ্যা দিয়েছেন, ‘এর মানে গুজরাতের সব মানুষ খারাপ, এ রকম ধরে নেয়া ঠিক নয়। কিন্তু কেউ যদি বলেন, গাঁধীজি আর অমিত শাহ এক, তা হলে কিন্তু মানব না। দেশ স্বাধীন হওয়ার দিন গাঁধীজি এই কলকাতার বেলেঘাটায় অনশন করেছিলেন দাঙ্গা ঠেকানোর জন্য।’

সূত্র : আনন্দবাজার

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

ধামইরহাটে আম বাগান থেকে সম্পূর্ণ পো/ড়া অবস্হায় নারীর ম/রদেহ উ/দ্ধার

বাংলায় থাকলে আগে বাংলা শিখতে হবে : মমতা

আপডেট টাইম : ১১:৩২:২৪ পূর্বাহ্ন, শনিবার, ১৫ জুন ২০১৯