ঢাকা ০৯:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সংস্কৃতির বিকাশেই গড়ে উঠবে মানবিক ও মূল্যবোধসম্পন্ন প্রজন্ম : ত্রাণমন্ত্রী জুমার নামাজ শেষে দোয়া-মোনাজাত মাধ্যমে পিরোজপুরে আল্লামা সাঈদীর তৃতীয় শাহাদাত বার্ষিকী পালিত সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে ডিবি পুলিশের অভিযানে কাভারভ্যানসহ ২২ লাখ টাকার অবৈধ তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়ার মানিক প্রথম স্ত্রীর অনুমতি ছাড়া বিয়ে করে তালাকদিয়ে বিয়ে না করে সংসার করছে নিউরোসায়েন্সেস হাসপাতালে যুক্ত হচ্ছে আরও ৫০০ বেড, কাল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা কালিয়াকৈরে তীব্র গ্যাস সংকটে ৩৫ টি পোশাক কারখানা বন্ধ উৎপাদনে মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা খেলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে সরকার : সমাজকল্যাণ মন্ত্রী

অবৈধ বিদেশি নাগরিকদের নিয়ে বিভিন্ন সংস্থার করা তালিকা সঠিক নয়

নিজস্ব প্রতিবেদক,সিটিজেন নিউজ:অবৈধ বিদেশি নাগরিকদের নিয়ে বিভিন্ন সংস্থার করা তালিকা সঠিক নয় বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া। তিনি বলেন, ‘এসব তালিকা আমরা যাচাই করে দেখেছি, এসব তালিকা সঠিক নয়।’

শনিবার ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
সম্প্রতি অবৈধ বিদেশি নাগরিকদের অপরাধপ্রবণতা বৃদ্ধির বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, পুলিশের স্পেশাল ব্রাঞ্চ অবৈধ বিদেশি নাগরিকদের বিষয়গুলো দেখে থাকে। এছাড়া সরকারের বিভিন্ন গোয়েন্দা সংস্থাও এ ব্যাপারে কাজ করছে। তবে আমরাও এ ধরনের অবৈধ বিদেশি আছে কি না তা খেয়াল করি। ইতোমধ্যে অবৈধ বিদেশি নাগরিকদের কিছু অপরাধচক্রের সদস্যকে আমরা গ্রেফতার করেছি। সরকারের উচ্চপর্যায়ের মহলও এ বিষয়টি নিয়ে সতর্ক।

মালিবাগে পুলিশের ভ্যানে হামলার বিষয়ে এক প্রশ্নের জবাবে কমিশনার বলেন, এত এত অপরাধের রহস্য উদ্ঘাটন আমরা করি এজন্য আমাদের কাছে কিন্তু কোনো মন্ত্র নেই। কিন্তু রাজধানীতে আমরা হাজার হাজার সিসিটিভি ক্যামেরা লাগিয়েছি। কোনো ঘটনা ঘটলেই সিসিটিভি ক্যামেরা ফুটেজ নিয়ে আসা হয়। এর মাধ্যমে ঘটে যাওয়া বিভিন্ন অপরাধের রহস্য উদ্ঘাটন করা হয়। এই সিসিটিভি ক্যামেরার সাহায্যে আমরা মালিবাগে পুলিশ ভ্যানে ককটেল হামলার ঘটনার রহস্য উদ্ঘাটনের কাছাকাছি চলে এসেছি।

বৃহস্পতিবার রাজধানীর উত্তরা ১৪ নম্বর সেক্টরে উবারচালক মো. আরমান (৪২) হত্যার প্রসঙ্গে তিনি বলেন, উত্তরায় উবারচালক খুন হয়েছে, এটি আমাদের মাথায় আছে। এ ঘটনায় মামলা হয়েছে। ওই এলাকায় ব্যাপকভাবে সিসিটিভি ক্যামেরা ইনস্টল করা হয়েছে। আমরা প্রযুক্তি ব্যবহার ও সিসিটিভি ক্যামেরা ব্যবহার করে আশা করি উবারচালকের হত্যার রহস্য উদ্ঘাটন করতে পারব। কেন, কারা উবারচালককে হত্যা করেছে তাও বের করা হবে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

সংস্কৃতির বিকাশেই গড়ে উঠবে মানবিক ও মূল্যবোধসম্পন্ন প্রজন্ম : ত্রাণমন্ত্রী

অবৈধ বিদেশি নাগরিকদের নিয়ে বিভিন্ন সংস্থার করা তালিকা সঠিক নয়

আপডেট টাইম : ০৫:২৫:১৩ অপরাহ্ন, শনিবার, ১৫ জুন ২০১৯