ঢাকা ১১:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী আমরা দেশ ও জনগণের জন্য এনসিপিসহ একসঙ্গে কাজ করছি: জামায়াত আমির ঢাকায় যাত্রাবিরতি ভুটানের রাজার, স্বাগত জানালেন রাষ্ট্রপতি আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) তরুণদের দক্ষতা ও নেতৃত্ব বিকাশে জবিতে ‘ইউথ ইমপ্যাক্ট সামিট’ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষের একটি পরীক্ষা স্থগিত অনফিশিয়াল টেস্টে দক্ষিণ আফ্রিকার কাছে ইনিংস ও ৪১৩ রানের হার বাংলাদেশ এ দলের ‘কালো দাগ’ মুক্ত সিরিয়া, খুললো উন্নয়নের পথ : প্রেসিডেন্ট শারা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ ঢাকার পানি সংকট মোকাবিলায় বড় ভূমিকা রাখবে ডেনমার্ক: এলজিআরডি মন্ত্রী

‘ধর্ষণে ব্যর্থ’ হয়ে মেয়েটির হাতে ২৫ টাকা ধরিয়ে দিলেন মেম্বার

চাঁপাইনবাবগঞ্জে ৯ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে আব্দুল হান্নান নামে এক ইউপি সদস্যকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার রাত ৯টায় দিকে সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের একটি বাজার থেকে তাকে আটক করা হয়। আটক আব্দুল হান্নান সুন্দরপুর ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের সদস্য।

ভুক্তভোগী শিশুটির মা জানান, তার মেয়ে স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেণিতে পড়ে। প্রতিদিনের মতোই দুপুরে বাড়িতে খাবার খেয়ে সাইকেলে স্কুল যাচ্ছিল। দুপুর পৌনে ২টার দিকে বাড়ি থেকে যাওয়ার পথে বারিকের মোড় এলাকায় মেয়েটির সাইকেল নিয়ে নিজ বাড়ির দিকে যান মেম্বার হান্নান। সাইকেল নেয়ায় মেম্বারের সঙ্গে তার বাড়িতে যায় মেয়েটি। একপর্যায়ে মেয়েকে ধর্ষণের চেষ্টা করেন মেম্বার।

তিনি আরো জানান, তার মেয়েকে ২৫ টাকা দিয়ে কাউকে কিছু না বলার জন্য হুমকি দেন মেম্বার। বিকেলে স্কুল থেকে ফিরে ঘটনাটি মাকে জানায় শিশুটি। এরপর বিষয়টি চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় জানালে ইউপি সদস্য হান্নানকে আটক করে পুলিশ।

চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ওসি মোজাফফর হোসেন বলেন, অভিযোগ পাওয়ার পরই ইউপি সদস্যকে আটক করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় মামলা করবেন শিশুর মা।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী

‘ধর্ষণে ব্যর্থ’ হয়ে মেয়েটির হাতে ২৫ টাকা ধরিয়ে দিলেন মেম্বার

আপডেট টাইম : ০৮:৫৯:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ৮ জুন ২০২২