ঢাকা ০৩:৩২ পূর্বাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

তালাকের খরচ বাড়ল চারগুণ

২০২২-২৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেট অনুযায়ী তালাকের খরচ বাড়ানোর প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদ অধিবেশনে তিনি বাজেট পেশ করে এ তথ্য জানান। এনবিআরের তথ্যানুযায়ী, তালাকের রেজিস্ট্রেশন স্ট্যাম্প ছিল ৫০০ টাকা। নতুন ঘোষিত বাজেটে এই অর্থ বাড়িয়ে করা হয়েছে ২০০০ টাকা।
রাজধানীতে তালাকের সংখ্যা বেড়ে দ্বিগুণ হয়েছে। ২০২১ সালে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৭ হাজার ২৪৫টি ডিভোর্স নোটিশ পাঠানো হয়। এগুলোর মধ্যে ৫ হাজার ১৮৩টি স্ত্রীরা এবং ২ হাজার ৬২টি স্বামীরা পাঠিয়েছেন। এর মধ্যে জানুয়ারিতে ৫২০, ফেব্রুয়ারিতে ৫২৫, মার্চে ৬৫৫, এপ্রিলে ৬০২, মে ৩৬২, জুন ৮৬৬, জুলাই ২৯৪, আগস্ট ৭১২, সেপ্টেম্বর ৮১৪, অক্টোবর ৫৬১, নভেম্বর ৭৫৫ এবং ডিসেম্বরে ৫৮০টি আবেদন করা হয়েছে। স্ত্রী বা নারীরা করেছেন মোট ৫ হাজার ১৮৩টি আবেদন। স্বামীরা করেছেন মোট ২ হাজার ৬৩টি আবেদন। আর মোট আবেদনের সবচেয়ে বেশি আবেদন করা হয়েছে সেপ্টেম্বর মাসে ৮১৪টি। সবচেয়ে কম আবেদন করা হয় জুলাই মাসে ২৯৪টি। এর অধিকাংশ আবেদনই নারীদের বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) জনসংযোগ কর্মকর্তা আবু নাছের।
অনুসন্ধানে দেখা গেছে, গত ২০২১ সালের হিসেব অনুযায়ী দিনে গড়ে ৩৭টি তালাকের আবেদন করা হচ্ছে। এর মধ্যে গড়ে ৭০ শতাংশ আবেদন করছেন নারীরা। তালাকের আবেদনে সমঝোতা হচ্ছে গড়ে ৫ শতাংশেরও কম। যতোগুলো তালাকের ঘটনা ঘটছে তার কারণগুলো প্রায় একই। যৌতুকের জন্য নির্যাতন, মাদকাসক্তি, স্বামীর সন্দেহবাতিক মনোভাব, পরনারীর সঙ্গে সম্পর্ক, পুরুষত্বহীনতাসহ বিভিন্ন কারণ। অন্যদিকে বদমেজাজ, সংসারের প্রতি উদাসীনতা, স্বামীর অবাধ্য হওয়া, ইসলামি শরিয়ত অনুযায়ী না চলা, সন্তান না হওয়ায় স্ত্রীকে তালাক দিচ্ছেন স্বামীরা।
বিগত ২০১৮ সালের তুলনায় ২০১৯ সালে তালাকের ঘটনা ১৭ শতাংশ বেড়েছে। পরবর্তীতে প্রতিবছর এই সংখ্যা ক্রমান্বয়ে বেড়েই চলছে। তালাকের এই চিত্রের বিশ্লেষণ করে দেখা যায় স্বামীর চেয়ে স্ত্রীরাই বেশি ঘর-সংসার ভাঙার পক্ষে। ভেঙে যাচ্ছে সংসার ও পারিবারিক বন্ধন। নষ্ট হয়ে যাচ্ছে শিশু সন্তানের ভবিষ্যৎ জীবন। ঢাকার দুই সিটি করপোরেশনের মেয়রের বরাবর তালাকের আবেদনের সংখ্যাও বাড়ছে। বছরে যে পরিমাণ তালাকের আবেদন করা হয় তার গড়ে ৭০ শতাংশই স্ত্রীদের। স্বামীদের আবেদন কম।
সমাজ বিজ্ঞানী ড. কামাল উদ্দিন আহমেদ বলেন, পারিবারিক ও সামাজিক বন্ধন, ব্যক্তিগত স্বার্থপরতা, উচ্চাবিলাসী মনোভাবের করণে এখন স্বামী-স্ত্রীর মধ্যে সম্পর্ক ভেঙে যাচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোও সম্পর্ক ভেঙে যাওয়ার পেছনে কাজ করে। সামাজিক যোগাযোগ মাধ্যমের কারণে দুইজনের মধ্যে অবিশ্বাসের জন্ম নেয়। এতে করে তালাকের মতো ঘটনা ঘটে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

তালাকের খরচ বাড়ল চারগুণ

আপডেট টাইম : ১০:৫৬:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুন ২০২২