ঢাকা ১২:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কালিয়াকৈরে তীব্র গ্যাস সংকটে পোশাক শিল্প কারখানা উৎপাদনে অচল হাজারো শ্রমিক বেকার সার পাচার রোধে উদাসীনতার অভিযোগ: ২০ বছরের অধিক সময় একই রাজাপুর উপজেলা মহিলা দলের নতুন কমিটি গঠন, সভাপতি মাহমুদা সম্পাদক রিক্তা তাহিরপুরে মামলার বাদির লোকজন কর্তৃক আসামীদের বাড়িঘর  ভাঙচুর ও লুটপাটের প্রতিবাদে সংবাদ সম্মেলন কালিয়াকৈরে মৌচাক এলাকায় মহাসড়কে দুর্ঘটনা এড়াতে ফুটওভার ব্রিজের নির্মাণের দাবিতে অবরোধ ও বিক্ষোভ স্থানীয় বাসিন্দারা রোকাইয়া আক্তার রিংকি হত্যার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন কুড়িগ্রামে যৌথ অভিযানে ভারতীয় ১৩ লাখ টাকার মোবাইলসহ এনামুল আ/টক নীলফামারী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি দ্বিবার্ষিক নির্বাচনের ২০২৬-২০২৮ সাধারণ গ্রুপের আলোচনা সভা অনুষ্ঠিত তাড়াশে তালম ইউনিয়ন পরিষদ পরিদর্শনে জেলা প্রশাসক আমিনুল ইসলাম গোদাগাড়ীতে মাদকের বিরুদ্ধে জিডি ও তরুণীর অনশন উন্মোচিত চার ভাইয়ের অপরাধ সাম্রাজ্য

আওয়ামী লীগ যেন আওয়ামী লীগের শত্রু না হয়

নিজস্ব প্রতিবেদক,সিটিজেন নিউজ: যোগ্যতার সঙ্গে দলীয় আনুগত্যের প্রতি গুরুত্বারোপ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগ যেন আওয়ামী লীগের শত্রু না হয়।

শনিবার (১৫ জুন) রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা বিভাগীয় বিশেষ সাংগঠনিক সভায় দলের সর্বস্তরের নেতাকর্মীদের উদ্দেশে তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগে যোগ্য ব্যক্তির অভাব নেই। কিন্তু যোগ্যতার সঙ্গে দলের প্রতি আনুগত্যের প্রয়োজন। নিজেদের মধ্যে কলহ-বিদ্রোহ যেন না হয়।

তিনি বলেন, একটা বিষয়ে আমি খুব কষ্ট পাই, যখন দলের নেত্রী, অভিভাবক, বঙ্গবন্ধুর কন্যা স্বাক্ষরিত কোনো বিষয় আপনারা শৃঙ্খলার সঙ্গে মেনে নিতে ব্যর্থ হন। ৭৫ পরবর্তীকালে শেখ হাসিনার মতো বিচক্ষণ নেতা আর আসেনি। সেই নেতা আওয়ামী লীগের সভাপতি। এই সুযোগকে আমাদের কাজে লাগাতে হবে।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, তিনি (শেখ হাসিনা) মনোনয়নপত্রে সই করেছেন, সেই মনোনয়ন নিয়ে আমাদের মধ্যে কোনো দ্বিধাগ্রস্ততা থাকা ঠিক নয়। যদি থাকে, সেটা দলের প্রতি আনুগত্যের প্রমাণ বহন করে না।

তিনি বলেন, আওয়ামী লীগে যোগ্য ব্যক্তির অভাব নেই। কিন্তু যোগ্যতার সঙ্গে দলের প্রতি আনুগত্যের প্রয়োজন। যদি একটু ঘাটতি হয়, সেখানে অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করতে পারছি না। মনে রাখতে হবে আওয়ামী লীগ এখন শেখ হাসিনার নেতৃত্বে ‘এ ন্যাচারাল পার্টি অব গভর্মেন্ট’।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ মানেই পারস্পরিক ভালোবাসা ও সহানুভূতি। হৃদয়ের অফুরন্ত ভালোবাসার বহিঃপ্রকাশ।

সভায় উপস্থিত ছিলেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি, সাংগঠনিক সম্পাদক মহিবুল হাসান চৌধুরী নওফেল, দফতর সম্পাদক ড. আবদুস সোবাহান গোলাপ, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মৃণাল কান্তি দাস, কৃষি বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, শিক্ষা বিষয়ক সম্পাদক শামসুন্নাহার চাঁপা, কেন্দ্রীয় কমিটির সদস্য মারুফা আক্তার পপি, আনোয়ার হোসেন প্রমুখ।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

কালিয়াকৈরে তীব্র গ্যাস সংকটে পোশাক শিল্প কারখানা উৎপাদনে অচল হাজারো শ্রমিক বেকার

আওয়ামী লীগ যেন আওয়ামী লীগের শত্রু না হয়

আপডেট টাইম : ১০:১৪:১৪ অপরাহ্ন, শনিবার, ১৫ জুন ২০১৯