ঢাকা ০১:০৯ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রধানমন্ত্রীর গণমুখী ও সংস্কারধর্মী পদক্ষেপে বদলে যাচ্ছে বাংলাদেশ : মাহদী আমিন যাত্রাপুর বালিকা উচ্চ বিদ্যালয়ে ৪৬ পরীক্ষার্থীর মধ্যে পাস ১৬, রয়েছে নানা সংকট চিকিৎসক ও রোগীর আস্থা, সহানুভূতির বন্ধনই চিকিৎসাসেবার মূল ভিত্তি : প্রধানমন্ত্রী অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক টেস্ট জয় বাংলাদেশের জয়ের জন্য ৫৭ রানের লক্ষ্য পেল বাংলাদেশ রাষ্ট্রপতি নির্বাচন : মনোনয়নপত্র বাছাই আজ কিশোরগঞ্জের পথে প্রধানমন্ত্রী কালিয়াকৈরে অধিকাংশ স্টেশন গুলোতে তীব্র গ্যাস সংকট দীর্ঘ লাইনে দাঁড়িয়ে চালকদের ভোগান্তি মহাসড়কে যানজট সৃষ্টি গোদাগাড়ীতে বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকীতে দোয়া ও মিলাদ মাহফিল কালিয়াকৈরে বাসের পেছনে গরুবাহী ট্রাকের ধাক্কায় ২ জন নিহত আহত ৩ জন

আইনজীবীদের সঙ্গে স্থায়ী কমিটির বৈঠক খালেদার মামলা নিয়ে

জ্যেষ্ঠ প্রতিবেদক,সিটিজেন নিউজ: বিএনপি চেয়ারপারসন কারাবন্দি খালেদা জিয়ার মামলার গতি-প্রকৃতি পর্যালাচনা ও মুক্তি ইস্যুতে করণীয় নিয়ে জরুরি বৈঠক করেছেনে দলের স্থায়ী কমিটির সদস্যরা। পাশাপাশি খালেদা জিয়ার আইনজীবীদের সঙ্গেও বৈঠক করেছেন তারা।

শনিবার বিকেল সোয়া পাঁচটায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে স্থায়ী কমিটির বৈঠক শুরু হয়। পরে সন্ধ্যা সোয়া ৭টার সময় আইনজীবীদের সঙ্গে বৈঠকে বসেন তারা।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে বৈঠকে স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান ও আমির খসরু মাহমুদ চৌধুরী অংশ নেন।

পরে তাদের সঙ্গে বৈঠকে যোগ দেন দলের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক অ্যাটর্নি জেনারেল এজে মোহাম্মদ আলী, অ্যাডভোকেট জয়নুল আবেদিন, অ্যাডভোকেট আবদুর রেজাক খান, আইন সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল, অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার ও ব্যারিস্টার মীর হেলাল।

বৈঠকের এক পর্যায়ে গয়েশ্বর চন্দ্র রায় সেখান থেকে বেরিয়ে আসেন। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, আমাদের চেয়ারপারসন খালেদা জিয়ার মামলার গতিপ্রকৃতি ও করণীয় নিয়ে আলোচনা হয়েছে। এজন্য আইনজীবীদের ডেকে আলোচনা করা হয়েছে। এ নিয়ে আমরা শিগগিরই আবারও বসব। তখন গণমাধ্যমকে ডেকে সব জানানো হবে।

অন্য এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বৈঠকে জাতীয় সংসদ ও ঐক্য সম্প্রসারণসহ সার্বিক বিষয়ে আলোচনা হয়েছে, আলোচনা আরও হবে।

তবে বৈঠকে অংশ নেয়া দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ ও আমির খসরু মাহমুদ চৌধুরী কোনো কথা বলেননি।

এদিকে স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে বৈঠকের পরে খালেদা জিয়ার আইনজীবীরা এজে মোহাম্মদ আলীর বাসায় আরেকটি বৈঠক করেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর গণমুখী ও সংস্কারধর্মী পদক্ষেপে বদলে যাচ্ছে বাংলাদেশ : মাহদী আমিন

আইনজীবীদের সঙ্গে স্থায়ী কমিটির বৈঠক খালেদার মামলা নিয়ে

আপডেট টাইম : ১০:১৯:৩৮ অপরাহ্ন, শনিবার, ১৫ জুন ২০১৯