ঢাকা ০৯:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ ঢাকার পানি সংকট মোকাবিলায় বড় ভূমিকা রাখবে ডেনমার্ক: এলজিআরডি মন্ত্রী দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় পূর্ণ সহযোগিতা দিতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীদের জন্য সুখবর ব্ল্যাক কফি কী সত্যিই ওজন কমাতে পারে? ঝগড়ার পরে সম্পর্ক ঠিক করতে কী করবেন? ভারতের সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় বাণিজ্য ১২ বিলিয়ন ডলার’ গণমাধ্যমের ওপর সরকারি পদক্ষেপে বিরোধী দলকে পাশে চাইলেন সম্পাদকরা সালমান শাহ হত্যা: ডনের ৭ দিনের রিমান্ড চায় সিআইডি চড়া দামে বিক্রি হল ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ গোলের বল

সৌদি এয়ারলাইন্সে ত্রুটি: বিমানবন্দরে চার শতাধিক হজযাত্রীর ভোগান্তি

সৌদি অ্যারাবিয়ান (সাউদিয়া) এয়ারলাইন্সে কারিগরি ত্রুটির কারণে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হজ ফ্লাইটে বিপর্যয় ঘটেছে। ফ্লাইটের অপেক্ষায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বসে আছেন ৪ শতাধিক হজযাত্রী।

গতকাল শনিবার বিকেল ৫টা ৫০ মিনিটে ফ্লাইটটি ছেড়ে যাওয়ার কথা থাকলেও নির্ধারিত সময়ে ছাড়েনি। যে এয়ারলাইন্সটি ঢাকায় এসে যাত্রী নেয়ার কথা ছিল সেটি এখনো আসেনি।

হজ ক্যাম্প সূত্র জানায়, সাউদিয়া এয়ারলাইন্সের এসভি৩৮১১ ফ্লাইটে শনিবার বিকেলে চার শতাধিক হজযাত্রী সৌদি আরবের জেদ্দায় যাওয়ার কথা ছিল। এ জন্য শনিবার দুপুর দুইটা থেকে বিমানবন্দরে অপেক্ষায় আছেন হজযাত্রীরা। কিন্তু রাত সাড়ে ১১টা পর্যন্ত ফ্লাইটের বিষয়ে কোনো আপডেট তথ্য দিতে পারেননি সংশ্লিষ্টরা।

তবে বিমানবন্দর কর্তৃপক্ষ বলছে, সাউদিয়া এয়ারলাইন্সে কারিগরি ত্রুটির কারণে ফ্লাইট বিলম্ব হচ্ছে। রাত সাড়ে ১২টার দিকে এ হজ যাত্রীদের নিয়ে যাবে সাউদিয়া।

নাম প্রকাশে অনিচ্ছুক হজ ক্যাম্পের এক কর্মকর্তা বলেন, হজযাত্রীদের ফ্লাইটের কমপক্ষে আট ঘণ্টা আগে হজ ক্যাম্পে আসতে হয়। সে অনুযায়ী সব যাত্রী নির্ধারিত সময়ে ক্যাম্পে আসেন। সেখানে এয়ারলাইনের বোর্ডিং ও বাংলাদেশ প্রান্তের ইমিগ্রেশন করা হয়। এরপর ফ্লাইটের ২ থেকে ৩ ঘণ্টা আগে হজযাত্রীদের নিয়ে যাওয়া হয় বিমানবন্দরে। সেখানে সৌদি ইমিগ্রেশন শেষ করে প্লেনে ওঠেন হজযাত্রীরা। এনিয়মেই প্রতিদিন হজ ফ্লাইটগুলো পরিচালিত হয়। কিন্তু আজ ফ্লাইট বিপর্যয় ঘটায় বিপাকে পড়েছেন হজযাত্রীরা।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম বলেন, সাউদিয়ার উড়োজাহাজটি কারিগরি ত্রুটির কারণে নির্ধারিত সময়ে ছেড়ে যায়নি। তবে যাত্রীদের খাবারসহ সব ব্যবস্থা করা হয়েছে। আশা করা যাচ্ছে, রাত সাড়ে ১২টায় ফ্লাইটটি ছেড়ে যাবে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ

সৌদি এয়ারলাইন্সে ত্রুটি: বিমানবন্দরে চার শতাধিক হজযাত্রীর ভোগান্তি

আপডেট টাইম : ১০:৫৩:০০ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুন ২০২২