ঢাকা ১০:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ইলুহারে পবিত্র ব্যাপারীর ওপর বর্বর হামলার অভিযোগ ; জড়িতদের গ্রেপ্তারের দাবি বিমানের সাবেক এমডি ও সিইও এয়ার ভাইস মার্শাল রফিকুল ইসলাম আর নেই ধামইরহাটে নজরুল বর্ষ উদযাপন বাস্তবায়নের লক্ষে মতবিনিময় সভা স্বেচ্ছাসেবক দলের কর্মী মারুফকে কুপিয়ে জখম,রামেকে ভর্তি হামলাকারী জিয়ারুল আওয়ামী দোসর গ্রেপ্তারের দাবি নগর স্বেচ্ছাসেবক দলের  কাশিমনগর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষায় শতভাগ সাফল্য স্বচ্ছতা ও নিষ্ঠায় দায়িত্ব পালন করছেন কুড়িগ্রাম উপজেলা প্রকৌশলী মোহাম্মদ ফিরোজুর রহমান অপসাংবাদিকতার ভিড়ে বিবেকের সংকট সাংবাদিকতার আড়ালের অন্ধকার আমার অভিজ্ঞতা থেকে কিছু নির্মম সত্য কালিয়াকৈরে তীব্র বিদ্যুৎ সংকট: দিনে ১০-১২ ঘণ্টা লোডশেডিংয়ে শিল্প রফতানি ব্যাহত লেখাপড়ায় বিঘ্নিত পিরোজপুরে যুবলীগ নেতা ও কলেজ অধ্যক্ষ অলক কর্মকার গ্রেপ্তার উন্নয়ন ও জনসেবায় দীর্ঘদিন ধরে মানুষের পাশে থাকার দাবি

জাতীয় পতাকাকে স্যালুট দিয়ে চমকে দিলেন জিৎ

অনলাইন ডেস্ক,সিটিজেন নিউজ: কলকাতার সুপারস্টার জিৎ মদনানী। প্রিয় জিৎ নামেই তিনি পরিচিত তার ভক্তদের কাছে। ২০০২ সালে হরনাথ চক্রবর্তীর পরিচালিত ‘সাথী’ ছবি দিয়ে কলকাতার সিনেমায় অভিষিক্ত হন। এরপর থেকেই তিনি মাতিয়ে চলেছেন সিনেমার ইন্ডাস্ট্রি।

নামের আগে যোগ করেছেন ব্যবসা সফল ও সুপারহিট নায়কের তকমা। সর্বশেষ এ নায়কের ‘শুরু থেকে শেষ’ নামের একটি ছবি মুক্তি পেয়েছে গেল ঈদে। কোয়েল মল্লিকের সঙ্গে জুটি বেঁধে এই ছবি দিয়ে দর্শক মাতিয়েছেন তিনি।
এবার জিৎ ঘোষণা দিলেন নতুন ছবির। নাম ‘প্যান্থার’। নিজের প্রযোজনা প্রতিষ্ঠান জিৎ ফিল্ম ওয়ার্ক থেকে এটি নির্মিত হবে। এটি হবে নায়কের ক্যারিয়ারের ৫০ তম সিনেমা।

ছবিটি পরিচালনা করবেন অংশুমান প্রত্যুষ। গতকাল শুক্রবার, ১৪ জুন এই ছবির ফার্স্ট লুক প্রকাশ্যে এসেছে। সেটি এরইমধ্যে নায়কের ভক্তদের মধ্যে শোরগোল ফেলে দিয়েছে। পোস্টারে দেখা যাচ্ছে ভারতের জাতীয় পতাকাকে স্যালুট করছেন জিৎ।

পোস্টার শেয়ার করে জিৎ লিখেছেন, ‘১৪ জুন আমার জন্য সব সময়ই স্পেশ্যাল। এই স্পেশ্যাল দিনে এটা তোমাদের জন্য।’ কেন স্পেশ্যাল ১৪ জুন? না, সে সম্বন্ধে অবশ্য নায়ক কিছু লেখেননি নায়ক।

জানা গেছে, চলতি বছরের ১৫ আগস্টে ভারতের স্বাধীনতা দিবসে মুক্তি পাবে ছবিটি। এখানে দেশপ্রেমের গল্প ফুটে উঠবে। জিৎকে দেখা যেতে পারে একজন কর্তব্যপরায়ণ ও সাহসী সৈনিকের চরিত্রে।

এ ছবিতে জিতের নায়িকা শ্রদ্ধা দাস। সুদীপ মুখোপাধ্যায়, কাঞ্চন মল্লিককে দেখা যাবে গুরুত্বপূর্ণ চরিত্রে।

‘প্যান্থার’ ছবির ট্যাগলাইনে বলা হয়েছে ‘হিন্দুস্তান মেরি জান’। ধারণা করা হচ্ছে, ছবিটি হিন্দি ভাষাতেও ডাবিং করে সারা ভারতজুড়ে মুক্তি দেয়া হবে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

ইলুহারে পবিত্র ব্যাপারীর ওপর বর্বর হামলার অভিযোগ ; জড়িতদের গ্রেপ্তারের দাবি

জাতীয় পতাকাকে স্যালুট দিয়ে চমকে দিলেন জিৎ

আপডেট টাইম : ১০:৪৩:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ১৬ জুন ২০১৯