ঢাকা ১০:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কালিয়াকৈরে তীব্র গ্যাস সংকটে পোশাক শিল্প কারখানা উৎপাদনে অচল হাজারো শ্রমিক বেকার সার পাচার রোধে উদাসীনতার অভিযোগ: ২০ বছরের অধিক সময় একই রাজাপুর উপজেলা মহিলা দলের নতুন কমিটি গঠন, সভাপতি মাহমুদা সম্পাদক রিক্তা তাহিরপুরে মামলার বাদির লোকজন কর্তৃক আসামীদের বাড়িঘর  ভাঙচুর ও লুটপাটের প্রতিবাদে সংবাদ সম্মেলন কালিয়াকৈরে মৌচাক এলাকায় মহাসড়কে দুর্ঘটনা এড়াতে ফুটওভার ব্রিজের নির্মাণের দাবিতে অবরোধ ও বিক্ষোভ স্থানীয় বাসিন্দারা রোকাইয়া আক্তার রিংকি হত্যার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন কুড়িগ্রামে যৌথ অভিযানে ভারতীয় ১৩ লাখ টাকার মোবাইলসহ এনামুল আ/টক নীলফামারী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি দ্বিবার্ষিক নির্বাচনের ২০২৬-২০২৮ সাধারণ গ্রুপের আলোচনা সভা অনুষ্ঠিত তাড়াশে তালম ইউনিয়ন পরিষদ পরিদর্শনে জেলা প্রশাসক আমিনুল ইসলাম গোদাগাড়ীতে মাদকের বিরুদ্ধে জিডি ও তরুণীর অনশন উন্মোচিত চার ভাইয়ের অপরাধ সাম্রাজ্য

শাহজালালে বিপুল পরিমাণ সৌদির মুদ্রা উদ্ধার

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একটি লাগেজ থেকে বিপুল পরিমাণ সৌদি আরবের মুদ্রা রিয়াল উদ্ধার করা হয়েছে।

বুধবার রাতে এমিরেটস চেক ইন কাউন্টার সংলগ্ন প্যাসেঞ্জারস হোল্ড ব্যাগেজ স্ক্রিনিং রুমে পাওয়া একটি লাগেজে এসব রিয়াল পাওয়া যায়।

এতে পাওয়া সৌদি রিয়ালের পরিমাণ ছিল ২২ লাখ ৯৯ হাজার ৫০০ রিয়াল। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৬ কোটি টাকা।

কাস্টম হাউস ঢাকার প্রিভেন্টিভ সূত্রে জানা যায়, বুধবার রাতে এমিরেটস এয়ারলাইন্স এর ফ্লাইটের (ইকে ৫৮৫) চেকিং চলাকালে প্যাসেঞ্জারস হোল্ড ব্যাগেজ স্ক্রিনিং রুমের স্ক্যানিং মেশিনে লাগেজটি স্ক্যান করা হলে মুদ্রা সদৃশ বস্তুর অস্তিত্ব পাওয়া যায়। লাগেজটির মালিককে খোঁজাখুঁজি করে না পাওয়ায় পরবর্তীতে এভিয়েশন সিকিউরিটি ও কাস্টমস গোয়েন্দা কর্মকর্তার সহায়তায় লাগেজটি কাস্টমস হলে এনে অন্যান্য সংস্থার উপস্থিতিতে খোলা হয়। লাগেজে থাকা ৩১টি শার্টের ভেতরের কাগজের বোর্ডের মধ্য মুদ্রাগুলো বিশেষ কায়দায় লুকায়িত অবস্থায় রাখা ছিল।

এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, যাত্রীকে খুঁজে না পাওয়ায় লাগেজের সঙ্গে থাকা ট্যাগ থেকে এমিরেটস কাউন্টার, ইমিগ্রেশন ও এভিয়েশন সিকিউরিটির সহায়তায় যাত্রীর বিস্তারিত তথ্য পাওয়া যায়। যাত্রী এমিরেটস এয়ারলাইন্সের ইকে ৫৮৫ ফ্লাইট যোগে দুবাই যাওয়ার জন্য চেক ইন কমপ্লিট করেন। কিন্তু তিনি ইমিগ্রেশন সম্পূর্ণ না করেই এয়ারপোর্ট ছেড়ে যান। এ বিষয়ে অধিকতর তদন্ত চলমান।

প্রেস বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, উদ্ধার বৈদেশিক মুদ্রা ও লাগেজের ট্যাগের সঙ্গে থাকা তথ্যের ভিত্তিতে বর্ণিত যাত্রীর বিরুদ্ধে বিমান বন্দর থানায় ফৌজদারী মামলা করার প্রক্রিয়া চলমান বলে জানানো হয়।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

কালিয়াকৈরে তীব্র গ্যাস সংকটে পোশাক শিল্প কারখানা উৎপাদনে অচল হাজারো শ্রমিক বেকার

শাহজালালে বিপুল পরিমাণ সৌদির মুদ্রা উদ্ধার

আপডেট টাইম : ১১:১৪:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুন ২০২২