ঢাকা ০১:০২ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এআই দিয়ে বাড়ছে সাইবার হামলা শূকরের ভাইরাস সোয়াইন ফ্লু’তে আক্রান্ত ইমরান হাশমি গুমের সংস্কৃতি যেন আর ফিরে না আসে : নাহিদ ইসলাম স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় সরকার: এলজিআরডি মন্ত্রী মাগুরা সাংবাদিক ফোরাম, ঢাকা-র আত্মপ্রকাশ: সভাপতি শাহীনুর ইসলাম, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি ব্রেকআপের ঠিক পরেই যে ৫টি কাজ কখনোই করা উচিত নয় ডিমের চেয়েও বেশি প্রোটিন পেতে খেতে পারেন যেসব খাবার বেস্ট ফ্রেন্ড সাফার জন্মদিন, শুভেচ্ছায় যা বললেন তৌসিফ মাভাবিপ্রবিতে ১৫ দিনব্যাপী তিন হাজারের বেশি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

সুনামগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য প্রধানমন্ত্রীর ৫ কোটি টাকা অনুদান

সুনামগঞ্জে স্মরণকালের ভয়াবহ বন্যায় ঘর হারানোদের ঘর মেরামতের জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে ৫ কোটি টাকা অনুদান দেওয়া হয়েছে।
সুনামগঞ্জ জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন বলেন, ভয়াবহ বন্যায় সুনামগঞ্জের প্রতিটি উপজেলায় ঘর-বাড়ির ব্যাপক ক্ষতি হয়েছে। অনেকের বাড়ি-ঘর তছনছ হয়ে গেছে। ক্ষতিগ্রস্তরা যেন আগের অবস্থায় ফিরে যেতে পারেন, সেজন্য প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে সুনামগঞ্জের পাঁচ হাজার পরিবারের জন্য ৫ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

জেলা প্রশাসন জানিয়েছে, সুনামগঞ্জে সাম্প্রতিক ভয়াবহ এই বন্যায় পাঁচ হাজার পরিবারের ঘর-বাড়ি সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে। এসব পরিবারের জন্য অনুদান হিসেবে ৫ কোটি টাকা বরাদ্দ দিয়েছে সরকার। প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে এই অর্থ বরাদ্দ দেওয়া হয়। সে হিসেবে ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবার ১০ হাজার টাকা করে পাবেন।

জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, জেলার ১২টি উপজেলা ও ৪টি পৌরসভায় ক্ষতিগ্রস্ত বসতঘরের সংখ্যা ৪৫ হাজার ২৮৮টি। এর মধ্যে সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে ৪ হাজার ৭৪৭টি। আংশিক ক্ষতি হয়েছে ৪০ হাজার ৫৪১টি। বন্যায় প্লাবিত হয়ে পানিবন্দী হয়ে পড়েন ২০ লাখেরও বেশি মানুষ। জীবন বাঁচাতে ঘর-বাড়ি ছেড়ে আশ্রয়কেন্দ্রে গিয়ে আশ্রয় নেন লক্ষাধিক মানুষ।

বন্যায় ঘর-বাড়ি হারিয়ে সুনামগঞ্জের বানভাসি মানুষ যখন দিশেহারা তখন জেলার ৫ হাজার পরিবারকে গৃহ নির্মাণের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৫ কোটি টাকার অনুদান এখানকার দুর্গত মানুষের মাঝে আশা জাগিয়েছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

এআই দিয়ে বাড়ছে সাইবার হামলা

সুনামগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য প্রধানমন্ত্রীর ৫ কোটি টাকা অনুদান

আপডেট টাইম : ০৯:৩৯:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ৩ জুলাই ২০২২