ঢাকা ০৩:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার রাঙ্গামাটিতে পাহাড় ধসে ১ জনের মৃত্যু সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি হলেন ফারুক আহমেদ তালায় নারী সমাবেশে নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে নারী সমাবেশ অনুষ্ঠিত চিলমারী নদী বন্দর কর্তৃপক্ষের অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে সংসদীয় আসনের এমপি’র সতর্ক বার্তা! ট্রাস্টি বোর্ড ভেঙে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে প্রশাসক নিয়োগ, সরকারের প্রজ্ঞাপন জারি যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু

যমুনার পেটে বিলীন হলো স্কুল

গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় কাউয়াবাধা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি ভবন যমুনা নদীতে বিলীন হয়ে গেছে।

শনিবার (২ জুলাই) সন্ধ্যায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুম মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন বিদ্যালয়ের ভবন ধসের একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে। তবে শুক্রবার (১ জুলাই) সন্ধ্যায় উপজেলার ফজলুপুর চরে এ ঘটনা ঘটে।

বিদ্যালয়ের জমিদাতা সদস্য আমিনুর রহমান জানান, শনিবার বিকেলে ভবনটি দেখতে গিয়ে ভাঙনের ছবি ও ভিডিও করি। চোখের সামনে ভবনটি নদী গর্ভে চলে গেল।

তিনি আরো জানান, বিদ্যালয়ের ৩৩ শতাংশ জমির মধ্যে ৩০ শতাংশ জমিই চলে গেছে নদীর বুকে। বর্তমানে বিদ্যালয়ে পাঠদানের কোনো ভবন নেই। তবে পাশেই নিজের আরেকটি জমিতে বিকল্প ব্যবস্থায় শিক্ষার্থীদের পাঠদানের ব্যবস্থা করা হবে।

প্রধান শিক্ষক মাসুম মিয়া জানান, ১৯৯১ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। পরে ২০০৯ সালে ৩৫ লাখ টাকা ব্যয়ে দ্বিতল ভবনটি নির্মিত হয়। এরপর থেকে এ ভবনে পাঠদান চলছিল। কয়েকদিন আগেও নদী থেকে ১৫০ মিটার দূরে ছিল ভবনটি। সম্প্রতি ভবনটি নিলামের সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। তবে শুক্রবার (১ জুলাই) হঠাৎ বিদ্যালয়ের ভবনটি নদীতে বিলীন হয়ে যায়।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হোসেন আলী জানান, এ খবরটি শুনেছি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। অতি দ্রুত জায়গা নির্ধারণ করে নতুন করে বিদ্যালয় স্থাপনের কাজ শুরু করা হবে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

যমুনার পেটে বিলীন হলো স্কুল

আপডেট টাইম : ০৯:৪৯:১৬ পূর্বাহ্ন, রবিবার, ৩ জুলাই ২০২২