ঢাকা ০১:০০ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এআই দিয়ে বাড়ছে সাইবার হামলা শূকরের ভাইরাস সোয়াইন ফ্লু’তে আক্রান্ত ইমরান হাশমি গুমের সংস্কৃতি যেন আর ফিরে না আসে : নাহিদ ইসলাম স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় সরকার: এলজিআরডি মন্ত্রী মাগুরা সাংবাদিক ফোরাম, ঢাকা-র আত্মপ্রকাশ: সভাপতি শাহীনুর ইসলাম, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি ব্রেকআপের ঠিক পরেই যে ৫টি কাজ কখনোই করা উচিত নয় ডিমের চেয়েও বেশি প্রোটিন পেতে খেতে পারেন যেসব খাবার বেস্ট ফ্রেন্ড সাফার জন্মদিন, শুভেচ্ছায় যা বললেন তৌসিফ মাভাবিপ্রবিতে ১৫ দিনব্যাপী তিন হাজারের বেশি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

প্রবাসী আয়ে বড় রকমের পতন

বিদায়ী অর্থবছরে প্রবাসী আয়ে বড় রকমের পতন হয়েছে। বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, সদ্য বিদায়ী ২০২১-২২ অর্থবছরে আগের অর্থবছরের তুলনায় দশমিক ১৫ শতাংশ প্রবাসী আয় কমে গেছে।

সম্প্রতি কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত এক প্রতিবেদন অনুযায়ী, ২০২১-২২ অর্থবছরে প্রবাসীরা বৈধ পথে ২ হাজার ১০৩ কোটি ডলার পাঠিয়েছেন। আগের বছর যার পরিমাণ ছিল দুই হাজার ৪৭৭ কোটি ডলার।

প্রতিবেদনে বলা হয়, গত জুন মাসে ১৮৩ কো‌টি ৭২ লাখ ডলারের রেমিট্যান্স এসেছে। যা আগের মাসের চেয়ে ৪ কোটি ৮০ লাখ ডলার কম। আবার তার আগের মাস মে’তে রেমিট্যান্স এসেছিল ১৮৮ কোটি ৫৩ লাখ ডলার। যেখানে আগের বছরের মে মাসে এসেছিল ১৯৪ কোটি ৮ লাখ ডলার।

ব্যাংকখাত সংশ্লিষ্টরা বলছেন, খোলা বাজারে ডলার বেশি দামে বিক্রি হওয়ায় অবৈধ পথে টাকা পাঠাতে উৎসাহিত হচ্ছেন প্রবাসীরা। অন্যদিকে, ব্যাংকিং চ্যানেলে টাকা পাঠালে সরকার আড়াই শতাংশ প্রণোদনা দিচ্ছে। কিন্তু খরচ হচ্ছে ৩ থেকে ৪ শতাংশ। ফলে অবৈধ পথেই টাকা পাঠাচ্ছেন প্রবাসীরা।

এদিকে, ডলার সংকট কাটাতে টাকার মান আরও কমিয়ে ৯৩ টাকা ৪৫ পয়সায় বিক্রি করছে কেন্দ্রীয় ব্যাংক।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

এআই দিয়ে বাড়ছে সাইবার হামলা

প্রবাসী আয়ে বড় রকমের পতন

আপডেট টাইম : ১০:৪৩:২১ পূর্বাহ্ন, সোমবার, ৪ জুলাই ২০২২