ঢাকা ১২:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল কুড়িগ্রামে আধুনিক হাঁস পালন সম্প্রসারণে সচেতনতামূলক কার্যক্রম জোরদার, বাড়ছে খামারিদের আগ্রহ হিসাবে গড়মিলের অভিযোগে আলোচনায় বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়

সড়ক দুর্ঘটনায় জবি শিক্ষার্থীর মৃত্যু

সড়ক দুর্ঘটনায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সমাজকর্ম বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আব্দুল্লাহ মামুন মারা গেছেন।

শনিবার রাত সাড়ে ৯টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার গ্রামের বাড়ি টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলার মহেশমারা ইউনিয়নে।

জানা গেছে, গত ৯ জুলাই টাঙ্গাইলে মোটরসাইকেল দুর্ঘটনায় মস্তিষ্কে আঘাত পান তিনি। পরবর্তীতে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাত সাড়ে ৯টায় তিনি মারা যান। তিন ভাই বোনের মধ্যে আব্দুল্লাহ মামুন ছিলেন দ্বিতীয়।

এ বিষয়ে সমাজকর্ম বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড.রাজিনা সুলতানা বলেন, আব্দুল্লাহর অকাল মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। এটা মানতে পারছি না, তাকে ক্লাসে আর দেখতে পারবো না। আমরা তার পরিবারের সঙ্গে যোগাযোগ করছি।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্র কল্যাণ পরিচালক অধ্যাপক ড.আইনুল ইসলাম বলেন, আব্দুল্লাহ ভালো ছেলে ছিল। তার এই অকাল মৃত্যুতে আমরা শোকাহত।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের

সড়ক দুর্ঘটনায় জবি শিক্ষার্থীর মৃত্যু

আপডেট টাইম : ০৮:৩১:২৩ পূর্বাহ্ন, রবিবার, ১৭ জুলাই ২০২২