ঢাকা ০৩:২৩ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এআই দিয়ে বাড়ছে সাইবার হামলা শূকরের ভাইরাস সোয়াইন ফ্লু’তে আক্রান্ত ইমরান হাশমি গুমের সংস্কৃতি যেন আর ফিরে না আসে : নাহিদ ইসলাম স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় সরকার: এলজিআরডি মন্ত্রী মাগুরা সাংবাদিক ফোরাম, ঢাকা-র আত্মপ্রকাশ: সভাপতি শাহীনুর ইসলাম, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি ব্রেকআপের ঠিক পরেই যে ৫টি কাজ কখনোই করা উচিত নয় ডিমের চেয়েও বেশি প্রোটিন পেতে খেতে পারেন যেসব খাবার বেস্ট ফ্রেন্ড সাফার জন্মদিন, শুভেচ্ছায় যা বললেন তৌসিফ মাভাবিপ্রবিতে ১৫ দিনব্যাপী তিন হাজারের বেশি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

পদ্মাসেতুতে গ্যাস সিলিন্ডারবাহী পিকঅ্যাপ উল্টে নিহত দুই

পদ্মাসেতুতে গ্যাস সিলিন্ডারবাহী একটি পিকঅ্যাপ উল্টে দুইজন নিহত হয়েছেন। এছাড়া গুরুতর আহত হয়েছেন আরো একজন।

রোববার রাত ১০ টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে। পদ্মাসেতুর উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, এ ঘটনার পর পদ্মাসেতুতে যান চলাচল বন্ধ রয়েছে।

আলমগীর হোসেন জানান, রাত ১০টার দিকে পদ্মাসেতুর ১৪ নং পিলারের সামনে ঢাকাগামী একটি খালি গ্যাস সিলিন্ডারবাহী পিকঅ্যাপ উল্টে যায়। এ সময় ঘটনাস্থলে দুইজন নিহত হয়। এছাড়া গুরুত্বর আহত হয় আরো একজন। তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

তিনি জানান, পিকঅ্যাপ ভ্যানটি উদ্ধার করার জন্য প্রথমে ঢাকামুখী যান চলাচল বন্ধ ছিল। পরে জাজিরা প্রান্ত থেকে একটি রেকার আসার কারণে দুইপাশেই যান চলাচল বন্ধ করা হয়।

ওসি আরো জানান, এ ঘটনার পর উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে। আর যান চলাচল বন্ধ থাকায় পদ্মাসেতুর উভয় পাশেই যানজটের সৃষ্টি হয়।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

এআই দিয়ে বাড়ছে সাইবার হামলা

পদ্মাসেতুতে গ্যাস সিলিন্ডারবাহী পিকঅ্যাপ উল্টে নিহত দুই

আপডেট টাইম : ০৮:১৩:৪০ পূর্বাহ্ন, সোমবার, ১৮ জুলাই ২০২২