ঢাকা ১২:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল কুড়িগ্রামে আধুনিক হাঁস পালন সম্প্রসারণে সচেতনতামূলক কার্যক্রম জোরদার, বাড়ছে খামারিদের আগ্রহ হিসাবে গড়মিলের অভিযোগে আলোচনায় বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়

সিলেটে বেড়েছে বৃষ্টি

সিলেটে গত ২৪ ঘণ্টায় বৃষ্টিপাত বেড়েছে। এ সময়ে সেখানে বৃষ্টিপাত হয়েছে ১৭৮ মিলিমিটার। আগেই অবশ্য আবহাওয়া অফিস পূর্বাভাসে জানিয়েছিল সিলেটে বৃষ্টি বাড়বে।

আগামী ২০ জুলাই থেকে সিলেটের মতো দেশজুড়ে বৃষ্টি বাড়বে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ মো. ওমর ফারুক। রোববার রাতে তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, ধীরে ধীরে বৃষ্টিপাত বাড়ছে। গত রাত থেকে সিলেটে বৃষ্টিপাতের পরিমাণ অনেক বেড়েছে। সিলেটে বৃষ্টিপাত অব্যাহত থাকার পাশাপাশি ২০ জুলাই থেকে সারাদেশে বৃষ্টি বাড়বে। এতে তাপমাত্রা সহনীয় পর্যায়ে চলে আসবে।

আবহাওয়াবিদ ওমর ফারুক আরো বলেন, দেশের ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু তাপপ্রবাহ গত দুদিন ধরে কমে আসছে। আবহাওয়ার আজকের পূর্বাভাসে স্পষ্টভাবে বলা হয়েছে, রাজশাহী, রংপুর ও নীলফামারী জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। তাপপ্রবাহের অঞ্চল কমে যাচ্ছে। আগামী দুদিনে তাপপ্রবাহ প্রশমিত হয়ে যাবে। দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, সিলেটে সর্বোচ্চ ১৭৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সিলেটে গতকাল রাত থেকে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে।

পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ময়মনসিংহ, রাজশাহী ও ঢাকা বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও বিচ্ছিন্নভাবে মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

গত ২৪ ঘণ্টায় সৈয়দপুর স্টেশনে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের

সিলেটে বেড়েছে বৃষ্টি

আপডেট টাইম : ০৮:২৩:৫১ পূর্বাহ্ন, সোমবার, ১৮ জুলাই ২০২২