ঢাকা ০৩:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার রাঙ্গামাটিতে পাহাড় ধসে ১ জনের মৃত্যু সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি হলেন ফারুক আহমেদ তালায় নারী সমাবেশে নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে নারী সমাবেশ অনুষ্ঠিত চিলমারী নদী বন্দর কর্তৃপক্ষের অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে সংসদীয় আসনের এমপি’র সতর্ক বার্তা! ট্রাস্টি বোর্ড ভেঙে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে প্রশাসক নিয়োগ, সরকারের প্রজ্ঞাপন জারি যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু

শিক্ষার্থীদের অসাম্প্রদায়িক গড়তে গুরুত্ব দিচ্ছি: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, সাম্প্রতিক ঘটনাগুলো যেন আর না ঘটে, সেজন্য আমাদের মনোজগতে পরিবর্তন আনতে হবে। নতুন শিক্ষাক্রমে শিক্ষার্থীদের অসাম্প্রদায়িক হিসেবে গড়ে তোলার বিষয়টিকে গুরুত্ব দিচ্ছি।

সোমবার ‘শিক্ষাব্যবস্থায় সাম্প্রদায়িকতা: সরকার ও নাগরিক সমাজের করণীয়’ শীর্ষক এক ওয়েবিনারে তিনি এ কথা বলেন। একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি ওয়েবিনারের আয়োজন করে।

প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী বলেন, ’৭৫-এ জাতির পিতাকে হত্যার মধ্য দিয়ে একাত্তরের পরাজিত শক্তি দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার পাঁয়তারা শুরু করে।

তিনি আরো বলেন, একটি গোষ্ঠী যারা নিজেদের পছন্দ ও বিশ্বাস অন্যের ওপর জোর করে চাপিয়ে দেয়ার জন্য সাম্প্রদায়িক হামলা ও হত্যা সংঘটিত করছে। এছাড়া কিছু মানুষ আছে যারা ব্যক্তি স্বার্থ চরিতার্থ করতে এ সাম্প্রদায়িক হামলাগুলি করছে।

সংগঠনের সভাপতি লেখক ও সাংবাদিক শাহরিয়ার কবির ওয়েবিনারে সভাপতিত্ব করেন। এতে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন নির্মূল কমিটির সহসভাপতি শিক্ষাবিদ শহীদ জায়া শ্যামলী নাসরিন চৌধুরী, ব্রিটিশ মানবাধিকার নেতা কলামিস্ট জুলিয়ান ফ্রান্সিস প্রমুখ।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

শিক্ষার্থীদের অসাম্প্রদায়িক গড়তে গুরুত্ব দিচ্ছি: শিক্ষামন্ত্রী

আপডেট টাইম : ০৮:১৩:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ জুলাই ২০২২