ঢাকা ১২:১২ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এআই দিয়ে বাড়ছে সাইবার হামলা শূকরের ভাইরাস সোয়াইন ফ্লু’তে আক্রান্ত ইমরান হাশমি গুমের সংস্কৃতি যেন আর ফিরে না আসে : নাহিদ ইসলাম স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় সরকার: এলজিআরডি মন্ত্রী মাগুরা সাংবাদিক ফোরাম, ঢাকা-র আত্মপ্রকাশ: সভাপতি শাহীনুর ইসলাম, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি ব্রেকআপের ঠিক পরেই যে ৫টি কাজ কখনোই করা উচিত নয় ডিমের চেয়েও বেশি প্রোটিন পেতে খেতে পারেন যেসব খাবার বেস্ট ফ্রেন্ড সাফার জন্মদিন, শুভেচ্ছায় যা বললেন তৌসিফ মাভাবিপ্রবিতে ১৫ দিনব্যাপী তিন হাজারের বেশি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

আইএমএফ থেকে ঋণ বিষয়ে সুর পাল্টালেন অর্থমন্ত্রী

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) থেকে বাংলাদেশের ঋণসহায়তা চাওয়ার বিষয়টি নিয়ে মুখ খুললেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তিনি জানিয়েছেন, সহায়তা চেয়ে চিঠি দেয়া হয়েছে সংস্থাটিকে।

বুধবার (২৭ জুলাই) দুপুরে ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভার বৈঠক শেষে ভার্চুয়ালি যোগ দিয়ে প্রশ্নোত্তরে তিনি এ কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, আইএমএফের কাছে অর্থ চেয়ে চিঠি দেয়া হয়েছে। তবে তাতে উল্লেখ করা হয়নি অর্থের পরিমাণ।

প্রসঙ্গত, চলমান অর্থনৈতিক সংকটের মধ্যে আইএমএফের কাছ থেকে বাংলাদেশের ঋণ চাওয়ার বিষয়টি বেশ কিছু দিন ধরেই আলোচনায় রয়েছে। তবে গত সপ্তাহে অর্থমন্ত্রী এমন আশঙ্কা নাকচ করে দেন। তখন তিনি বলেছিলেন, এ মুহূর্তে আইএমএফের কোনো সহযোগিতার প্রয়োজন নেই।

দুই রকম কথা বলার বিষয়ে মুস্তফা কামাল বলেন, আমরা যদি সবসময় বলি টাকা লাগবে, এতে আমাদের চাহিদা প্রকাশ পায়। আইএমএফ টিম যখন ঢাকায় এসেছিল, সে সময় যদি বলি আমাদের টাকা দরকার, তখন তারা টাকা দিলেও সুদহার বাড়ানোর আশঙ্কা থাকে। তাই, আমরা ভাব দেখাই আমাদের দরকার নেই, এটাই হলো মূল কথা। সে কারণে সে সময় বলিনি আমাদের ঋণ প্রয়োজন।’

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

এআই দিয়ে বাড়ছে সাইবার হামলা

আইএমএফ থেকে ঋণ বিষয়ে সুর পাল্টালেন অর্থমন্ত্রী

আপডেট টাইম : ০৮:৪৩:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ জুলাই ২০২২