ঢাকা ০৯:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ ঢাকার পানি সংকট মোকাবিলায় বড় ভূমিকা রাখবে ডেনমার্ক: এলজিআরডি মন্ত্রী দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় পূর্ণ সহযোগিতা দিতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীদের জন্য সুখবর ব্ল্যাক কফি কী সত্যিই ওজন কমাতে পারে? ঝগড়ার পরে সম্পর্ক ঠিক করতে কী করবেন? ভারতের সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় বাণিজ্য ১২ বিলিয়ন ডলার’ গণমাধ্যমের ওপর সরকারি পদক্ষেপে বিরোধী দলকে পাশে চাইলেন সম্পাদকরা সালমান শাহ হত্যা: ডনের ৭ দিনের রিমান্ড চায় সিআইডি চড়া দামে বিক্রি হল ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ গোলের বল

অভিনেতা অধ্যাপক মমতাজউদদীন আহমদের মৃত্যুতে শোক প্রকাশ করেছে মন্ত্রিসভা

নিজস্ব প্রতিবেদক,সিটিজেন নিউজ: প্রখ্যাত নাট্যকার, নির্দেশক ও অভিনেতা অধ্যাপক মমতাজউদদীন আহমদের মৃত্যুতে শোক প্রকাশ করেছে মন্ত্রিসভা।

সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এ শোক প্রস্তাব গ্রহণ করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এতে সভাপতিত্ব করেন। বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।
তিনি বলেন, ‘বরেণ্য নাট্য নির্দেশক ও অভিনয় শিল্পী, লেখক কলামিস্ট, চলচ্চিত্র ব্যক্তিত্ব, ভাষা সংগ্রামী, শিক্ষাবিদ অধ্যাপক মমতাজউদদীন আহমদের মৃত্যুতে মন্ত্রিসভা শোক প্রকাশ করে ও তার পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে।’

গত ২ জুন চিকিৎসাধীন অবস্থায় মারা যান মমতাজউদদীন।

বাংলাদেশ জাতিসংঘের মর্যাদাপূর্ণ অর্থনৈতিক ও সামাজিক পরিষদের (ইকোসক) সদস্য নির্বাচিত হওয়ায় মন্ত্রিসভা প্রধানমন্ত্রী ও সংশ্লিষ্টদের অভিনন্দন জানিয়েছেন।

শফিউল আলম বলেন, ‘ইকোসক সদস্য নির্বাচিত হওয়ায় মন্ত্রিসভা মাননীয় প্রধানমন্ত্রী এবং সংশ্লিষ্টদের অভিনন্দন জ্ঞাপন করেছে। এতে ইন্টারেস্টিং বিষয় হলো ১৯১ ভোটের মধ্যে ১৮১ ভোট বাংলাদেশের পক্ষে পড়ে। এটা বাংলাদেশের জন্য একটি বড় বিষয়। এ জন্য মন্ত্রিসভা অভিনন্দন প্রস্তাব গ্রহণ করে।’

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ

অভিনেতা অধ্যাপক মমতাজউদদীন আহমদের মৃত্যুতে শোক প্রকাশ করেছে মন্ত্রিসভা

আপডেট টাইম : ০৮:১৬:০৬ অপরাহ্ন, সোমবার, ১৭ জুন ২০১৯