ঢাকা ০৯:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঐক্যের আহ্বান এনসিপির, বিএনপির বিরুদ্ধে অঙ্গীকার ভঙ্গের অভিযোগ তুলছেন নাহিদ ইসলাম রাঙ্গামাটিতে সৌরশক্তি চালিত হিমাগার নির্মাণে চুক্তি স্বাক্ষর বাংলাদেশের শান্তি শৃঙ্খলা নষ্ট করতে আওয়ামী লীগের অপচেষ্টার প্রতিবাদে কালীগঞ্জে বিক্ষোভ মিছিল ডেঙ্গুতে আরও ২ জনের মৃ/ত্যু পঞ্চগড় সীমান্তে ২ মা/দক কারবারি আ/টক ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে বিপুল পরিমাণ ইস্কাফ সিরাপ ও বিদেশী মদ জব্দ সারাদেশ ব্যাপী নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যে ও সন্ত্রাসের প্রতিবাদে সুনামগঞ্জ জেলা স্বেচ্ছা সেবক দলের বিক্ষোভ মিছিল একের পর এক গান প্রকাশ, স্বপ্নপূরণের পথে গীতিকার সাহাবুর শাহ কেরানীগঞ্জে এসআই আব্দুর রহিমের বিরুদ্ধে অসদাচরণ ও হয়রানির অভিযোগ শাহজালাল বিমানবন্দরের কার্গো এলাকায় কাভার্ড ভ্যানের চাপায় ৭ বছরের শিশুকন্যা আহত

পৃথিবীতে তোলা শেষ সেলফি কেমন হবে? দেখলে শিউরে উঠবেন

পৃথিবীতে নেয়া শেষ সেলফিগুলো কেমন দেখতে হবে, তা দেখা সম্ভব নয়। তবে একটি কৃত্রিম বুদ্ধিমত্তা (আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স) ইমেজ জেনারেটর ভবিষ্যদ্বাণী করে দেখিয়েছে! এরই মধ্যে চারটি ছবি প্রকাশ্যে আনা হয়েছে। যা দেখে ভয়ে কাবু অনেকেই!

বিশ্ব ধ্বংস হওয়ার পূর্বে মানুষ শেষ যে ছবিটি ক্লিক করবেন তার একটি আভাস তুলে ধরেছে এআই মেশিন ‘Dall-E’। এই ছবিগুলো আপলোড করা হয়েছে টিকটকে ‘রোবট ওভারলোডস’ নামক একটি টুইটার অ্যাকাউন্ট থেকে।

এআই মেশিনের দ্বারা মোট চারটি ছবি সামনে আনা হয়েছে। প্রত্যেকটি ছবিতেই দেখা যাচ্ছে এক ব্যাপক অগ্নিগর্ভের পটভূমিতে দাঁড়িয়ে মানুষ, যেন বিশ্ব ধ্বংস হওয়ার অপেক্ষায় সবাই। প্রত্যেকটি ছবিতে একটি বিষয় স্বাভাবিকভাবে ধরা দিয়েছে। যা হল সবার হাতে একটি করে মোবাইল এবং তারা পৃথিবী শেষ হওয়ার আগে শেষ সেলফিটি তুলছেন।

শুধু তাই নয়, প্রত্যেকটি ছবিতে মানুষের মুখগুলো সম্পূর্ণ ক্ষতবিক্ষত। চারিদিকে যেন এক প্রকান্ড ধ্বংসলীলা চলছে। এই প্রত্যেকটি ছবি দেখলে যে কেউ শিউরে উঠতে পারে। কারণ ছবিগুলোতে কার্যত ভুতুড়ে কঙ্কালের মতো দেখাচ্ছে মানুষগুলোকে।

টিকটকে এই পোস্টটি বিশ্বজুড়ে প্রায় ১.২ কোটি মানুষ দেখেছেন। এই ছবির উপর অনেকেই তাদের প্রতিক্রিয়া জানিয়েছেন। কেউ কেউ বিশ্বাস করছেন, মানবজগতের শেষ এইভাবেই হবে। যেভাবে প্রকৃতির ক্ষতি করে চলেছি আমরা তাতে এই দৃশ্য অনিবার্য। আবার কেউ বলছেন, পৃথিবী নয়, অন্য গ্রহের ছবি লাগছে বেশি।

অনেকের দাবি, প্রযুক্তির অগ্রগতি বিশ্বকে এমন ভয়ংকর পরিণতির দিকে ঠেলে দেবে। সবমিলিয়ে পৃথিবীতে তোলা শেষ সেলফি যে এমন হতে পারে তা দেখে সকলেই বিস্মিত।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

ঐক্যের আহ্বান এনসিপির, বিএনপির বিরুদ্ধে অঙ্গীকার ভঙ্গের অভিযোগ তুলছেন নাহিদ ইসলাম

পৃথিবীতে তোলা শেষ সেলফি কেমন হবে? দেখলে শিউরে উঠবেন

আপডেট টাইম : ০৮:০৪:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ৩ অগাস্ট ২০২২