ঢাকা ০২:২৩ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বর্ষায় পরিচ্ছন্নতার ক্ষেত্রে যে ভুলগুলো করা যাবে না বিনিয়োগকারীর সুরক্ষায় গুরুত্বপূর্ণ হয়ে উঠছে সিএমএসএফ, আসছে নতুন আইন ‘জাতির সাথে কখনো বেইমানি করব না’: রাষ্ট্রপতি প্রার্থী কর্নেল অলি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ নেত্রকোণায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত যোগাযোগ ব্যবস্থা উন্নয়নসহ হিলির অসমাপ্ত উন্নয়নমুলক কাজগুলো পর্যায়ক্রমে সম্পন্ন করা হবে-সমাজকল্যানমন্ত্রী,- ডা. এজেডএম জাহিদ শিক্ষার মানোন্নয়নে ব্যাপক পরিকল্পনা গ্রহণ করেছে সরকার : শিক্ষামন্ত্রী বিদেশ ভ্রমণ প্যাকেজের মূল্য দেওয়া যাবে বাংলাদেশি টাকায় হেফাজতে ইসলামের প্রয়াত আমির আল্লামা শাহ আহমেদ শফীর (রহ.) কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী শেরপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা

পঞ্চম ও শেষ ধাপে ২০ উপজেলায় ভোট চলছে

নিজস্ব প্রতিবেদক,সিটিজেন নিউজ: আজ পঞ্চম ও শেষ ধাপে ২০টি উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে।সকাল আটটা থেকে চলবে বিকাল চারটা পর্যন্ত।

নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী এই ধাপে ১৬টি উপজেলায় ভোটগ্রহণ হওয়ার কথা ছিল। কিন্তু আগের চার ধাপের স্থগিত হওয়া সাতটি উপজেলা যোগ হয়ে এই সংখ্যা দাঁড়ায় ২৩টিতে।

কিন্তু কুমিল্লার আদর্শ সদর ও সদর দক্ষিণ এবং ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যান সব পদেই একক প্রার্থী থাকায় ভোট লাগবে না। ফলে আজ উপজেলা পরিষদ নির্বাচনের শেষ ধাপে ২০ উপজেলায় ভোট হচ্ছে।

এসব উপজেলার মধ্যে ছয়টি উপজেলায় ইভিএমে ভোটগ্রহণ করা হচ্ছে। এগুলো হলো- গাজীপুর সদর, নারায়ণগঞ্জ বন্দর, ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর, কুমিল্লার আদর্শ সদর ও সদর দক্ষিণ এবং নোয়াখালী সদর উপজেলা।

এছাড়া চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে আরও ১৬ উপজেলায় ভোট হচ্ছে। এসব উপজেলাগুলো হলো শেরপুরের নকলা, নাটোরের নলডাঙ্গা, সিরাজগঞ্জের কামারখন্দ, গাইবান্ধার সুন্দরগঞ্জ, পটুয়াখালীর রাঙ্গাবালী, বরগুনার তালতলী, গাজীপুর সদর, নারায়ণগঞ্জ বন্দর, মাদারীপুর সদর, রাজবাড়ীর কালুখালী, হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর ও বিজয়নগর, কুমিল্লার আদর্শ সদর ও সদর দক্ষিণ এবং নোয়াখালী সদর উপজেলা।

এর আগে চার ধাপে ১০ মার্চ, ১৮ মার্চ, ২৪ মার্চ ও ৩১ মার্চ দেশের প্রায় সাড়ে চারশ উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনার জন্য পুলিশ ও অনসারের পাশাপাশি ৬৪ প্লাটুন বিজিবি আর র‌্যাবের ৮০টি দল কাজ করবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

বর্ষায় পরিচ্ছন্নতার ক্ষেত্রে যে ভুলগুলো করা যাবে না

পঞ্চম ও শেষ ধাপে ২০ উপজেলায় ভোট চলছে

আপডেট টাইম : ১১:৪৭:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ জুন ২০১৯