ঢাকা ০৯:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ ঢাকার পানি সংকট মোকাবিলায় বড় ভূমিকা রাখবে ডেনমার্ক: এলজিআরডি মন্ত্রী দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় পূর্ণ সহযোগিতা দিতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীদের জন্য সুখবর ব্ল্যাক কফি কী সত্যিই ওজন কমাতে পারে? ঝগড়ার পরে সম্পর্ক ঠিক করতে কী করবেন? ভারতের সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় বাণিজ্য ১২ বিলিয়ন ডলার’ গণমাধ্যমের ওপর সরকারি পদক্ষেপে বিরোধী দলকে পাশে চাইলেন সম্পাদকরা সালমান শাহ হত্যা: ডনের ৭ দিনের রিমান্ড চায় সিআইডি চড়া দামে বিক্রি হল ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ গোলের বল

প্রধানমন্ত্রীর ফোন মাশরাফি-সাকিব-লিটনকে

ক্রীড়া প্রতিবেদক,সিটিজেন নিউজ: ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুর্দান্ত জয়ের পর বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা আর জয়ের নায়ক সাকিব ও লিটন দাসের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফোনে দুর্দান্ত জয়ের জন্য তাদের অভিনন্দন জানান সরকার প্রধান।

ক্রিকেটারদের অভিনন্দন জানানোর পাশাপাশি আগামীতে ভালো খেলার জন্য প্রধানমন্ত্রী শুভ কামনাও জানিয়েছেন বলে টিম ম্যানেজমেন্ট সূত্রে জানা গেছে।

সোমবার টনটনের সমারসেট ক্রিকেট গ্রাউন্ডে ওয়েস্ট ইন্ডিজের দেওয়া ৩২২ রানের টার্গেট সহজেই টপকায় বাংলাদেশ দল।

বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের বিরোচিত অপরাজিত ১২৪ রান এবং লিটন দাসের অপরাজিত ৯৪ রানের ওপর ভর করে ৫১ বল হাতে রেখেই ৭ উইকেটের সহজ জয় পায় বাংলাদেশ। আর বাংলাদেশের জয়ের পরই মাশরাফিদের ফোন করে অভিনন্দন জানান বাংলাদেশ ক্রিকেটের অনেক বড় ভক্ত বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর ফোন মাশরাফি-সাকিব-লিটনকে

আপডেট টাইম : ০১:১৩:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ জুন ২০১৯