ঢাকা ০৪:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
টানা বর্ষণে পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ সংসদের অধিবেশন শুরু ইরা হত্যা মামলার রায় হচ্ছে না আজ, নতুন তারিখ ঘোষণা দুঃসময়ে বিবেকের পাশে ছিলেন অক্ষয়, যা বললেন অভিনেতা সাভারে হামলার প্রতিবাদে খুলনায় এনসিপির বিক্ষোভ স্যামসাংয়ের মুনাফা বৃদ্ধিতে আস্থা ফেরেনি, এশিয়ার শেয়ারবাজারে মিশ্র প্রবণতায় দ. কোরিয়ার বাজারে পতন যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপের ঝুঁকির সতর্কবার্তা ব্রাজিলের বিশ্বকাপে ব্যর্থতার পরও আনচেলত্তির ওপরেই ভরসা ব্রাজিলের ইউক্রেন ও প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর চাপ নিয়ে শুরু ন্যাটো সম্মেলন রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

মাতুয়াইলে প্যাকেজিং কারাখানায় আগুন

রাজধানীর মাতুয়াইলের কোনাপাড়ায় একটি প্যাকেজিং কারাখানায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট।

বৃহস্পতিবার (১৮ আগস্ট) সকাল পৌনে ৮টায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার এরশাদ হোসাইন সময় সংবাদকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আমরা সকাল ৭টা ৪৫ মিনিটের দিকে মাতুয়াইলের কোনাপাড়ায় একটি প্যাকেজিং কারখানায় আগুন লাগার খবর পায়। প্রথমে আমাদের দুটি ইউনিট আগুন নেভানোর জন্য যায়। পরে আরও চারটি ইউনিট গিয়ে মোট ৬টি ইউনিট বর্তমানে কাজ করছে।
তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।

এর আগে সোমবার (১৫ আগস্ট) দুপুর পৌনে ১২টায় চকবাজারের দেবীদাস ঘাট লেনে একটি রেস্টুরেন্টে আগুন লাগে। ধারণা করা হয়, রেস্টুরেন্টে এলপিজি সিলিন্ডার বিস্ফোরণের পর ছড়িয়ে পড়ে আগুন। একই ভবনের ওপর তলায় পলিথিন ও প্লাস্টিক কারখানা থাকায় মুহূর্তেই তীব্র আকার ধারণ করে আগুন। প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট।

পরে বিকেলে আগুন লাগা ভবন থেকে একে একে ছয়জনের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস। এর মধ্যে চারজনের পরিচয় জানা যায়। তারা হলেন- মো. বিল্লাল (৩৫), মো. স্বপন (২২), মো. শরিফ (১৫), মো. ওসমান (২৫) ও মোতালেব (১৬)। অন্য একজনের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

স্থানীয়রা বলেন, ওই হোটেলটি ২৪ ঘণ্টাই খোলা থাকে। দুই শিফটে কর্মচারীরা ডিউটি করেন। যারা মারা গেছেন তারা রাত্রিকালীন ডিউটি শেষ করে সকালের দিকে হোটেলের মাচানে গিয়ে ঘুমিয়েছিলেন। ঘুমন্ত অবস্থায় আগুনে পুড়ে তারা মারা যান।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

টানা বর্ষণে পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ

মাতুয়াইলে প্যাকেজিং কারাখানায় আগুন

আপডেট টাইম : ০৮:৪৯:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ অগাস্ট ২০২২