ঢাকা ০৭:০৩ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এআই দিয়ে বাড়ছে সাইবার হামলা শূকরের ভাইরাস সোয়াইন ফ্লু’তে আক্রান্ত ইমরান হাশমি গুমের সংস্কৃতি যেন আর ফিরে না আসে : নাহিদ ইসলাম স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় সরকার: এলজিআরডি মন্ত্রী মাগুরা সাংবাদিক ফোরাম, ঢাকা-র আত্মপ্রকাশ: সভাপতি শাহীনুর ইসলাম, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি ব্রেকআপের ঠিক পরেই যে ৫টি কাজ কখনোই করা উচিত নয় ডিমের চেয়েও বেশি প্রোটিন পেতে খেতে পারেন যেসব খাবার বেস্ট ফ্রেন্ড সাফার জন্মদিন, শুভেচ্ছায় যা বললেন তৌসিফ মাভাবিপ্রবিতে ১৫ দিনব্যাপী তিন হাজারের বেশি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

শিমুলিয়ায় লঞ্চ-স্পিডবোট চালু হচ্ছে ২৫ আগস্ট

শিমুলিয়া ঘাটে বৃহস্পতিবার (২৫ আগস্ট) থেকে লঞ্চ ও স্পিডবোট চালু হচ্ছে। সেই লক্ষ্যে প্রচার-প্রচারণাসহ নানা প্রস্তুতি গ্রহণ করতে যাচ্ছে বিআইডব্লিউটিএ। গত ২৫ জুন পদ্মা সেতু উদ্বোধন থেকেই এ ঘাটে নৌযান চলাচলে এক রকম স্থবিরতা।

গত ১০ জুলাই ঈদুল আজহার পর থেকে পদ্মা পারাপারে লঞ্চ, স্পিডবোট ও ফেরি পুরোপুরি বন্ধ বলা যায়। নাব্য সংকটের কারণে শিমুলিয়া-মাঝিরকান্দি ফেরি বন্ধ রাখা হয়। আর শিমুলিয়া-বাংলাবাজার ফেরি সার্ভিস বন্ধ রয়েছে আরও আগে থেকেই। ড্রেজিং করে নাব্যতা ফেরালেও নৌযান চালু হয়নি। এখন বিশেষ পরিকল্পনা গ্রহণ করা হয়েছে শিমুলিয়া-মাঝিরকান্দি নৌরুট চালু করতে।

বিআইডব্লিউটিএর সহকারী পরিচালক মো. শাহাদাত হোসেন জানান, শিমুলিয়া-ঢাকা রুটে এখন প্রায় ২৮টি বাস চলাচল করছে। বাস মালিকদের সঙ্গে আলোচনা হয়েছে দুই পারেই ঘাটকেন্দ্রিক বাস বৃদ্ধি করা হচ্ছে। প্রয়োজনে শিমুলিয়া-বাংলাবাজার রুটেও লঞ্চ ও স্পিডবোট চালু করা হবে।

তিনি আরও জানান, শিমুলিয়া থেকে পদ্মা পারাপারে ৮৭টি লঞ্চ থাকলেও এরই মধ্যে ২৩টি লঞ্চ মালিকরা অন্য রুটে বিক্রি করে দিয়েছেন। বৈধ ১৫৫টি স্পিডবোটের মধ্যে কাগজপত্র আপডেট রয়েছে ৪০টির মতো। তাই ৩০টি লঞ্চ ও ৪০টি স্পিডবোট দিয়ে নতুন উদ্যোমে চালু করা হবে নৌপথ।

বাস ও লঞ্চের অভাবে যাত্রীদের বিড়ম্বনা হচ্ছে। সেসব বিবেচনায় নৌরুটটি সচল করা হচ্ছে বলে জানান বিআইডব্লিউটিএর সহকারী। তবে ফেরি চালুর ব্যাপারে এখনো সিদ্ধান্ত হয়নি।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

এআই দিয়ে বাড়ছে সাইবার হামলা

শিমুলিয়ায় লঞ্চ-স্পিডবোট চালু হচ্ছে ২৫ আগস্ট

আপডেট টাইম : ০৯:০৬:২২ পূর্বাহ্ন, শনিবার, ২০ অগাস্ট ২০২২