ঢাকা ০৪:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
টানা বর্ষণে পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ সংসদের অধিবেশন শুরু ইরা হত্যা মামলার রায় হচ্ছে না আজ, নতুন তারিখ ঘোষণা দুঃসময়ে বিবেকের পাশে ছিলেন অক্ষয়, যা বললেন অভিনেতা সাভারে হামলার প্রতিবাদে খুলনায় এনসিপির বিক্ষোভ স্যামসাংয়ের মুনাফা বৃদ্ধিতে আস্থা ফেরেনি, এশিয়ার শেয়ারবাজারে মিশ্র প্রবণতায় দ. কোরিয়ার বাজারে পতন যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপের ঝুঁকির সতর্কবার্তা ব্রাজিলের বিশ্বকাপে ব্যর্থতার পরও আনচেলত্তির ওপরেই ভরসা ব্রাজিলের ইউক্রেন ও প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর চাপ নিয়ে শুরু ন্যাটো সম্মেলন রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

টেকনাফে অস্ত্রসহ রোহিঙ্গা যুবক আটক

কক্সবাজারের টেকনাফে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ এক রোহিঙ্গা সন্ত্রাসীকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন-এপিবিএন।

বুধবার ভোর রাতে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া নিবন্ধিত রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের এইচ-ব্লকে এ অভিযান চালানো হয়। ১৬ এপিবিএন এর অধিনায়ক এডিআইজি হাসান বারী নুর বিষয়টি নিশ্চিত করেছেন।

আটক মো. জোবায়ের (২৩) টেকনাফের নয়াপাড়া নিবন্ধিত রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের এইচ-ব্লকের লাল মিয়ার ছেলে।

হাসান বারী নুর বলেন, বুধবার ভোর রাতে টেকনাফের নয়াপাড়া নিবন্ধিত রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের জনৈক ব্যক্তির বসত ঘরে অপরাধ সংঘটনের উদ্দ্যেশে কতিপয় লোকজন অবস্থান করছে এমন খবরে এপিবিএন এর একটি দল অভিযান চালায়। এতে সন্দেহজনক ঘরটি ঘেরাও করলে পুলিশের উপস্থিতি টের পেয়ে ২/৩ জন লোক কৌশলে পালিয়ে যায়।

পরে ঘরটিতে তল্লাশী চালিয়ে ২টি বন্দুক ও ৮ টি গুলি পাওয়া যায়। এ সময় ঘরটিতে অবস্থানকারি এক যুবককে আটক করা হয়।

এপিবিএন কর্মকর্তা হাসান বারী নুর বলেন, ‘আটক মো. জোবায়ের টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পকেন্দ্রিক সক্রিয় সংঘবদ্ধ ডাকাতদলের সদস্য। তার বিরুদ্ধে হত্যা, ডাকাতি ও অপরহরণ সহ নানা অভিযোগে টেকনাফ থানায় একাধিক মামলা রয়েছে।’

আটক যুবকের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে টেকনাফ থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানান এডিআইজি হাসান বারী নুর

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

টানা বর্ষণে পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ

টেকনাফে অস্ত্রসহ রোহিঙ্গা যুবক আটক

আপডেট টাইম : ০৮:০৮:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ অগাস্ট ২০২২