ঢাকা ০৭:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

খেলতে খেলতে পুকুরে ডুবল ছোট্ট আদিল

চট্টগ্রামের লোহাগাড়ায় পুকুরে ডুবে আবদুল্লাহ আল মোহাম্মদ আদিল নামে আড়াই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ডের আমতলী এলাকার হাছান বলি পাড়ায় এ ঘটনা ঘটে। আদিল ঐ এলাকার প্রবাসী মুহাম্মদ আবদুল আজিজের ছেলে।

স্থানীয় ইউপি সদস্য কাইছার হাসান বাপ্পী বলেন, বিকেলে বাড়ির উঠানে খেলছিল আদিল। হঠাৎ তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির পাশের পুকুরে ভাসতে দেখা যায়। পরে সেখান থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

খেলতে খেলতে পুকুরে ডুবল ছোট্ট আদিল

আপডেট টাইম : ০৮:১৯:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ অগাস্ট ২০২২