ঢাকা ০২:২৩ পূর্বাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

শতাধিক নেতাকর্মী নিয়ে আ. লীগ কার্যালয়ে সোহেল তাজ

শতাধিক নেতাকর্মী নিয়ে আওয়ামী লীগ সভানেত্রীর কার্যালয়ে গিয়েছেন সাবেক প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ। বৃহস্পতিবার (২৫ আগস্ট) রাতে রাজধানীর ধানমন্ডির কার্যালয়ে গিয়ে সভাপতিমণ্ডলীর কক্ষে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে আলাপও করেন তিনি।

রাজনীতিতে সক্রিয় হচ্ছেন কিনা- জানতে চাইলে সোহেল তাজ সাংবাদিকদের বলেন, রাজনৈতিক পরিবারেই আমার জন্ম। আমাদের রক্তের ভেতরে আওয়ামী লীগ। আমি রাজনীতির বাইরে ছিলাম না কোনো সময়ই। মাঝখানে কিছুদিন ব্যক্তিগত কাজে ছিলাম। এখন পার্টি অফিসে আসছি, নিয়মিত আসার চেষ্টা করব।

দেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের ছেলে সোহেল তাজ ২০০১ সালে প্রথম সংসদ সদস্য হয়েছিলেন। পরে ২০০৮ সালে ভোটের পর সরকার গঠনের সময় তাকে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী করেন শেখ হাসিনা। তবে পাঁচ মাস পরই পদত্যাগ করেন সোহেল তাজ। ২০১২ সালের এপ্রিলে সংসদ সদস্য পদ থেকেও পদত্যাগ করেন তিনি। তারপর রাজনীতি থেকেই বিচ্ছিন্ন হয়ে যান তিনি। তার সংসদীয় আসনে (গাজীপুর-৪) এখন সংসদ সদস্য তারই বোন সিমিন হোসেন রিমি।

সোহেল তাজ বলেন, দলের প্রয়োজনে ডাক পড়লে কাজ করতে প্রস্তুত। আবারও রাজপথে থাকব। ২০০১ সালে বিএনপি-জামায়াত জোট সরকারের সময় যেমন ছিলাম, ঠিক সেভাবেই থাকব।

এদিকে সোহেল তাজের বোন মেহজাবিন আহমেদ চলতি মাসে ফেসবুকে এক পোস্টে লিখেছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের আসন্ন কাউন্সিল অধিবেশনে তানজিম আহমদ (সোহেল তাজ) দলীয় নেতৃত্বে আসছেন ইনশাআল্লাহ। জয় বাংলা! জয় বঙ্গবন্ধু! জয় শেখ হাসিনা! বাংলাদেশ চিরজীবী হোক।

চলতি বছরের শেষে ডিসেম্বরে ক্ষমতাসীন আওয়ামী লীগের জাতীয় সম্মেলন হওয়ার কথা।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

শতাধিক নেতাকর্মী নিয়ে আ. লীগ কার্যালয়ে সোহেল তাজ

আপডেট টাইম : ০৮:২৯:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ অগাস্ট ২০২২