ঢাকা ১০:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঐক্যের আহ্বান এনসিপির, বিএনপির বিরুদ্ধে অঙ্গীকার ভঙ্গের অভিযোগ তুলছেন নাহিদ ইসলাম রাঙ্গামাটিতে সৌরশক্তি চালিত হিমাগার নির্মাণে চুক্তি স্বাক্ষর বাংলাদেশের শান্তি শৃঙ্খলা নষ্ট করতে আওয়ামী লীগের অপচেষ্টার প্রতিবাদে কালীগঞ্জে বিক্ষোভ মিছিল ডেঙ্গুতে আরও ২ জনের মৃ/ত্যু পঞ্চগড় সীমান্তে ২ মা/দক কারবারি আ/টক ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে বিপুল পরিমাণ ইস্কাফ সিরাপ ও বিদেশী মদ জব্দ সারাদেশ ব্যাপী নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যে ও সন্ত্রাসের প্রতিবাদে সুনামগঞ্জ জেলা স্বেচ্ছা সেবক দলের বিক্ষোভ মিছিল একের পর এক গান প্রকাশ, স্বপ্নপূরণের পথে গীতিকার সাহাবুর শাহ কেরানীগঞ্জে এসআই আব্দুর রহিমের বিরুদ্ধে অসদাচরণ ও হয়রানির অভিযোগ শাহজালাল বিমানবন্দরের কার্গো এলাকায় কাভার্ড ভ্যানের চাপায় ৭ বছরের শিশুকন্যা আহত

আসছেন ওম তাসকিনের বিনিময়ে

বিনোদন প্রতিবেদক,সিটিজেন নিউজ:দেশের সিনেমা হলে অনেক বিদেশি ছবিই দেখেছেন দর্শক। এসব ছবি মুক্তি পেয়েছে সাফটা চুক্তির মাধ্যমে। সেই ধারাবাহিকতায় এবার বাংলাদেশে মুক্তি পেতে যাচ্ছে কলকাতার সিনেমা ‘ভোকাট্টা’। এই ছবির বিনিময়ে কলকাতায় মুক্তি পাবে ‘বয়ফ্রেন্ড’। ওপারের দর্শক দেখবেন তাসকিন ও সৌমির ছবিটি। তাদের ছবির বিনিময়ে দেশের দর্শক দেখবেন ওম ও এলিনাকে।

প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খান জানান, শাপলা মিডিয়া আমদানি করছে ‘ভোকাট্টা’ সিনেমাটি। গত ৩ জুন, তথ্য মন্ত্রণালয় থেকে সিনেমাটি বাংলাদেশে মুক্তির অনুমতিও পেয়েছে। অন্যদিকে কলকাতার প্রযোজনা প্রতিষ্ঠান এসকে মুভিজ কলকাতায় মুক্তি দিচ্ছে ‘বয়ফ্রেন্ড’ সিনেমাটি।
‘ভোকাট্টা’ সিনেমা পরিচালনা করেছেন উড়িষ্যার পরিচালক রমেশ রাট। এর প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন ওম এবং এলিনা। এটি বাংলাদেশে মুক্তি পাবে ২১ জুন।

আগামী ২৮ জুন কলকাতায় মুক্তি পাবে ‘বয়ফ্রেন্ড’ সিনেমাটি। এটি পরিচালনা করেছেন উত্তম আকাশ। এতে অভিনয় করেছেন তাসকিন রহমান ও সৌমি। চলতি বছরের ১ বৈশাখ দেশের ৯৭টি প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি পেয়েছিল।

উল্লেখ্য, সর্বশেষ গত ৪ জানুয়ারি জয়া আহসান অভিনীত ‘বির্সজন’ সিনেমাটি সাফটা চুক্তির মাধ্যমে বাংলাদেশে মুক্তি পায়।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

ঐক্যের আহ্বান এনসিপির, বিএনপির বিরুদ্ধে অঙ্গীকার ভঙ্গের অভিযোগ তুলছেন নাহিদ ইসলাম

আসছেন ওম তাসকিনের বিনিময়ে

আপডেট টাইম : ০৭:৩১:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ জুন ২০১৯