ঢাকা ১০:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী আমরা দেশ ও জনগণের জন্য এনসিপিসহ একসঙ্গে কাজ করছি: জামায়াত আমির ঢাকায় যাত্রাবিরতি ভুটানের রাজার, স্বাগত জানালেন রাষ্ট্রপতি আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) তরুণদের দক্ষতা ও নেতৃত্ব বিকাশে জবিতে ‘ইউথ ইমপ্যাক্ট সামিট’ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষের একটি পরীক্ষা স্থগিত অনফিশিয়াল টেস্টে দক্ষিণ আফ্রিকার কাছে ইনিংস ও ৪১৩ রানের হার বাংলাদেশ এ দলের ‘কালো দাগ’ মুক্ত সিরিয়া, খুললো উন্নয়নের পথ : প্রেসিডেন্ট শারা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ ঢাকার পানি সংকট মোকাবিলায় বড় ভূমিকা রাখবে ডেনমার্ক: এলজিআরডি মন্ত্রী

ল্যাবের ফ্রিজে ইলিশ মাছ, সিলগালা করলেন ম্যাজিস্ট্রেট

জয়পুরহাটে ডায়াগনস্টিক সেন্টারের ল্যাবের ফ্রিজে ইলিশ মাছ রাখাসহ বিভিন্ন অনিয়মের কারণে চারটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে সিলগালা করা হয়েছে একটি প্রতিষ্ঠান।

মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত শহরের বিভিন্ন স্থানে এ অভিযান চালান জেলা প্রশাসনের সহকারী কমিশনার প্রতীক কুমার কুণ্ডু।

অভিযানে আনার কলি ল্যাব অ্যান্ড কনসালটেশন সেন্টার সিলগালা করাসহ পাঁচ হাজার টাকা জরিমানা, পদ্মা ক্লিনিক অ্যান্ড নার্সিং হোমের অপারেশন রুম সিলগালা ও পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া শাদমান ক্লিনিক অ্যান্ড নার্সিং হোম ও গ্রিন জেনারেল হসপিটালকে পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়।

জেলা প্রশাসনের সহকারী কমিশনার প্রতীক কুমার কুণ্ডু জানান, আনার কলি ল্যাব অ্যান্ড কনসালটেশন সেন্টারের ল্যাবের ফ্রিজে ইলিশ মাছ রাখা ছিল। এছাড়া কয়েকটি প্রতিষ্ঠানে লাইসেন্স নবায়ন ও চিকিৎসক ছিল না। মেয়াদোত্তীর্ণ ওষুধও পাওয়া গেছে। গরমিল ছিল বিভিন্ন কাগজপত্রেও। প্রতিষ্ঠানে অনেক ডাক্তারের নামের তালিকা ছিল, কিন্তু নিয়োগপত্র দেখাতে পারেনি। এজন্য চারটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।

তিনি আরো জানান, ল্যাবের ফ্রিজে ইলিশ মাছ ও বিভিন্ন অনিয়ম থাকায় আনার কলি ল্যাব অ্যান্ড কনসালটেশন সেন্টারকে সিলগালাসহ জরিমানা করা হয়েছে। বাকিরা প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে না পারায় জরিমানা করা হয়।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী

ল্যাবের ফ্রিজে ইলিশ মাছ, সিলগালা করলেন ম্যাজিস্ট্রেট

আপডেট টাইম : ০৯:৩০:১১ পূর্বাহ্ন, বুধবার, ৩১ অগাস্ট ২০২২