ঢাকা ১১:২৬ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কালিয়াকৈরে তীব্র গ্যাস সংকটে পোশাক শিল্প কারখানা উৎপাদনে অচল হাজারো শ্রমিক বেকার সার পাচার রোধে উদাসীনতার অভিযোগ: ২০ বছরের অধিক সময় একই রাজাপুর উপজেলা মহিলা দলের নতুন কমিটি গঠন, সভাপতি মাহমুদা সম্পাদক রিক্তা তাহিরপুরে মামলার বাদির লোকজন কর্তৃক আসামীদের বাড়িঘর  ভাঙচুর ও লুটপাটের প্রতিবাদে সংবাদ সম্মেলন কালিয়াকৈরে মৌচাক এলাকায় মহাসড়কে দুর্ঘটনা এড়াতে ফুটওভার ব্রিজের নির্মাণের দাবিতে অবরোধ ও বিক্ষোভ স্থানীয় বাসিন্দারা রোকাইয়া আক্তার রিংকি হত্যার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন কুড়িগ্রামে যৌথ অভিযানে ভারতীয় ১৩ লাখ টাকার মোবাইলসহ এনামুল আ/টক নীলফামারী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি দ্বিবার্ষিক নির্বাচনের ২০২৬-২০২৮ সাধারণ গ্রুপের আলোচনা সভা অনুষ্ঠিত তাড়াশে তালম ইউনিয়ন পরিষদ পরিদর্শনে জেলা প্রশাসক আমিনুল ইসলাম গোদাগাড়ীতে মাদকের বিরুদ্ধে জিডি ও তরুণীর অনশন উন্মোচিত চার ভাইয়ের অপরাধ সাম্রাজ্য

মা থেকে বিচ্ছিন্ন দুধের শিশু ট্রাম্পের কঠোর নীতিতে

আন্তর্জাতিক ডেস্ক,সিটিজেন নিউজ: আট মাস বয়সে মায়ের কোলে ফিরে তাকে আর চিনতেই পারেনি খুদে কনস্তানতিন। অভিবাসী নিয়ন্ত্রণে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘জিরো টলারেন্স’ নীতির সব চেয়ে খুদে এই ‘শিকার’ মাত্র চার মাস বয়সে আলাদা হয়ে গিয়েছিল বাবা-মায়ের থেকে। মার্কিন সীমান্তে পরিবারের কাছ থেকে দুধের শিশুকে কেড়ে নিয়েছিলেন অভিবাসন কর্মীরা। বিশ্ব জুড়ে ব্যাপক সমালোচনার মুখে ট্রাম্প সে নীতি থেকে সরে এসেছেন। কিন্তু দেড় বছর বয়সে এখনও স্বাভাবিক জীবনে ফিরতে পারেনি শিশুটি।

সম্প্রতি একটি মার্কিন সংবাদপত্রের প্রতিবেদনে উঠে এসেছে কনস্তানতিনের কথা। ২০১৮ সালে রোমানিয়া থেকে মার্কিন সীমান্তে এসেছিল মুটু পরিবার। শিশুটির বাবা ভাসিলে ও মা ফ্লোরেনটিনা সংখ্যালঘু রোমা সম্প্রদায়ের মানুষ। দীর্ঘদিনের দাসত্ব, হিংসা, অভাব, বৈষম্যের হাত থেকে মুক্তি পেতে আমেরিকায় আশ্রয় নেওয়ার কথা ভাবে পরিবারটি। বাড়িঘর বিক্রি করে মেক্সিকোর উদ্দেশ্যে পাড়ি দেন তারা। পাচারকারীরা তাদের মার্কিন সীমান্ত পার করে দেওয়ার লোভ দেখায়। নতুন জীবন ও ভাল থাকার ইচ্ছে উপেক্ষা করতে না পেরে পাঁচ সন্তানের মধ্যে সব চেয়ে ছোট দু’টিকে নিয়ে যাত্রা শুরু করেন ভাসিলে ও ফ্লোরেনটিনা। কোলে-পিঠে যাচ্ছিল কনস্তানতিনও।

কিন্তু সীমান্তে যাওয়ার জন্য বাস ধরার পরেই আলাদা হয়ে যান ভাসিলে ও ফ্লোরেনটিনা। কনস্তানতিনকে নিয়ে সীমান্তে পৌঁছে যান ভাসিলে। সেখানে পৌঁছতেই কোনো ব্যাখ্যা ছাড়া শিশুটিকে কেড়ে নেন অভিবাসন কর্তৃপক্ষ। পরে ভাসিলে বলেছেন, ‘ওরা আমায় দু’মাস আটকে রেখেছিল। পুলিশ আমায় দিয়ে ঘর মোছাত। আমি নাগাড়ে কান্নাকাটি করতাম ছেলের জন্য। ওদের বলেছিলাম আমি ইংরেজি বুঝতেও পারি না, বলতে পারি না।’ অন্যদিকে, সন্তানসহ ফ্লোরেনটিনাকে রোমানিয়ায় ফেরত পাঠানো হয় সীমান্ত থেকেই।

ছেলেকে ফেরত পাওয়ার আশায় দিন গুনতে থাকেন ভাসিলে। তত দিনে মিশিগানে পালক পরিবারের কাছে পৌঁছে গিয়েছে খুদে কনস্তানতিন। নিরিবিলি এক গ্রামে আদরযত্নেই বড় হতে থাকে সে। তার সেই বড় হয়ে ওঠার মুহূর্তগুলির ভিডিও করতে থাকেন পালক মা। কনস্তানতিনের আট মাস বয়সে অভিবাসন সংক্রান্ত আদালত তাকে পরিবারের হাতে তুলে দেওয়ার অনুমতি দেয়। কিন্তু তত দিনে নিজের মাকে ভুলে গিয়েছে দুধের শিশু। মায়ের কোলে ফিরেও পালক মায়ের জন্য কান্না থামে না তার। সম্পূর্ণ অন্য পরিবেশে, অন্য ধরনের মানুষের মধ্যে এসে আতঙ্কে ভুগতে থাকে শিশুটি। দরিদ্র পরিবারটির চালচলন, পরিবেশ, দৈনন্দিনের লড়াইয়ে কার্যত বিপর্যস্ত হয়ে পড়ে সে। বর্তমানে দেড় বছরের বেশি বয়স হলেও এখনও বুলি ফোটেনি কনস্তানতিনের। একা হাঁটতেও শেখেনি সে।

কনস্তানতিন অবশ্য একা নয়। তথ্য বলছে, ট্রাম্পের নীতির জেরে ২০১৮ সালের এপ্রিল থেকে মে মাসের মধ্যে ১ হাজার ৯৫৫ জন শিশুকে বিচ্ছিন্ন করা হয়েছিল তাদের বাবা-মায়ের থেকে। পরে তারা পরিবারে ফিরলেও আতঙ্ক কাটেনি।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

কালিয়াকৈরে তীব্র গ্যাস সংকটে পোশাক শিল্প কারখানা উৎপাদনে অচল হাজারো শ্রমিক বেকার

মা থেকে বিচ্ছিন্ন দুধের শিশু ট্রাম্পের কঠোর নীতিতে

আপডেট টাইম : ১১:৫৫:০১ পূর্বাহ্ন, বুধবার, ১৯ জুন ২০১৯