ঢাকা ০৩:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার রাঙ্গামাটিতে পাহাড় ধসে ১ জনের মৃত্যু সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি হলেন ফারুক আহমেদ তালায় নারী সমাবেশে নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে নারী সমাবেশ অনুষ্ঠিত চিলমারী নদী বন্দর কর্তৃপক্ষের অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে সংসদীয় আসনের এমপি’র সতর্ক বার্তা! ট্রাস্টি বোর্ড ভেঙে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে প্রশাসক নিয়োগ, সরকারের প্রজ্ঞাপন জারি যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু

উত্তরায় প্রাইভেটকারের ধাক্কায় দেলোয়ার নামে ব্যবসায়ী নিহত

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর উত্তরা পশ্চিম থানার ৯ নম্বর সেক্টরের ২ নম্বর রোডে প্রাইভেটকারের ধাক্কায় দেলোয়ার হোসেন (৪৫) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। পুলিশ দুর্ঘটনা কবলিত প্রাইভেটকারটি জব্দ করলেও গাড়ী চালক মো. হাসান পালিয়ে গেছেন।
নিহত দেলোয়ার গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানার হোগলাকান্দীর বাসিন্দা। বর্তমানে দক্ষিণখান থানার ফায়দাবাদ গনকবরস্থান রোডে পরিবার নিয়ে বসবাস করতেন। এ বিষয়ে সড়ক পরিবহন আইন ২০১৮ এর ১০৫ ধারায় উত্তরা পশ্চিম থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। ডিএমপি’র উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহসীন এসব তথ্য নিশ্চিত করেছেন।
মামলার সূত্রে জানা যায়, মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৭ টার দিকে দেলোয়ার হোসেন উত্তরা আধুনিক মেডিকেলে তার এক স্টাফের অসুস্থ্য মাকে দেখে ভিতরের রাস্তা দিয়ে হাউজ বিল্ডিং আসার পথে উত্তরা পশ্চিম থানার ৯ নম্বর সেক্টরের ২ নম্বর রোড এলাকায় বেপরোয়া গতিতে একটি প্রাইভেটকার (ঢাকা মেট্ট্রো গ-৪৩-২১৫২) এসে তাকে পেছন থেকে সজোর ধাক্কা দিলে তিনি মাথায় গুরুতর আঘাত পান। এলাকার লোকেরা তাকে উত্তরা আধুনিক মেডিকেলে নেন। কর্তব্য রত ডাক্তার তাকে নিউরোসাইন্স হাসপাতালে নিতে বলেন। সেখান থেকে নিউরোসাইন্স হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। পরে পুলিশ নিউরোসাইন্স হাসপাতাল থেকে তার মরদেহ উদ্বার করে ।
এদিকে দুর্ঘটনার পর ড্রাইবভার সু কৌশলে গাড়ি নিয়ে পালিয়ে যায়। উত্তরা পশ্চিম থানা পুলিশ প্রাইভেটকার (ঢাকা মেট্ট্রো গ-৪৩-২১৫২)টি জব্দ করেন।
ওসি মোহাম্মদ মহসীন জানান, ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ ঢাকা শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় প্রাইভেটকার জব্দ করা হয়েছে, প্রাইভেটকার চালক পালিয়ে গেছে। এ বিষয়ে সড়ক পরিবহন আইনে উত্তরা পশ্চিম থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

উত্তরায় প্রাইভেটকারের ধাক্কায় দেলোয়ার নামে ব্যবসায়ী নিহত

আপডেট টাইম : ০২:০৪:২৪ অপরাহ্ন, বুধবার, ৭ সেপ্টেম্বর ২০২২