ঢাকা ০৮:৫৫ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এআই দিয়ে বাড়ছে সাইবার হামলা শূকরের ভাইরাস সোয়াইন ফ্লু’তে আক্রান্ত ইমরান হাশমি গুমের সংস্কৃতি যেন আর ফিরে না আসে : নাহিদ ইসলাম স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় সরকার: এলজিআরডি মন্ত্রী মাগুরা সাংবাদিক ফোরাম, ঢাকা-র আত্মপ্রকাশ: সভাপতি শাহীনুর ইসলাম, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি ব্রেকআপের ঠিক পরেই যে ৫টি কাজ কখনোই করা উচিত নয় ডিমের চেয়েও বেশি প্রোটিন পেতে খেতে পারেন যেসব খাবার বেস্ট ফ্রেন্ড সাফার জন্মদিন, শুভেচ্ছায় যা বললেন তৌসিফ মাভাবিপ্রবিতে ১৫ দিনব্যাপী তিন হাজারের বেশি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

বজ্রপাতে একই পরিবারের ৫ মৃত্যু, এলাকায় শোকের ছায়া

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মাঠে কাজ করা অবস্থায় বজ্রপাতে আপন দুই ভাই ও বাবা-ছেলেসহ একই পরিবারের ৫ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকাজুড়ে শোকের মাতম চলছে।

বিষয়টি নিশ্চিত করেছেন উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উজ্জ্বল হোসেন ও পঞ্চক্রোশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তৌহিদুল ইসলাম ফিরোজ।

নিহতরা হলেন- উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের শিবপুর গ্রামের সবের আলীর ছেলে আফসার আলী (৬০), তার আপন বড় ভাই শমসের আলী (৬৫), শমশের আলীর ছেলে শাহিন মিয়া (৪৫), শমসের আলীর ভগ্নিপতি একই গ্রামের মৃত ইমান আলীর ছেলে মোবাক্ষুর আলী (৫০) এবং মোবাক্ষুর আলীর ছেলে মুন্নাফ মিয়া (১৮)। তারা সবাই পেশায় কৃষক ছিলেন।

পঞ্চক্রোশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বলেন, একই পরিবারের ৫ জনের মৃত্যুর ঘটনা এলাকাবাসী কোনোভাবেই মেনে নিতে পারছেন না। এলাকার সবাই শোকাহত। নিহতদের বাড়িতে চলছে শোকের মাতম। কান্নায় ভারী হয়ে উঠেছে পরিবেশ। তাদের সান্ত্বনা দেওয়ার ভাষাটাও যেন কারো জানা নেই।

তিনি আরো বলেন, নিহতের মরদেহ তাদের বাড়িতে নিয়ে আসা হয়েছে। আগামীকাল শুক্রবার সকালে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে মরদেহগুলো দাফন করা হবে।

উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত সর্বমোট ৯ জন মারা গেছে। এর মধ্যে দুজন সম্পর্কে আপন ভাই ও চারজনের বাবা-ছেলের সম্পর্ক রয়েছে।

ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। নিহত প্রত্যেক পরিবারকে ২৫ হাজার টাকা করে অনুদান দেওয়া হয়েছে এবং মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

এআই দিয়ে বাড়ছে সাইবার হামলা

বজ্রপাতে একই পরিবারের ৫ মৃত্যু, এলাকায় শোকের ছায়া

আপডেট টাইম : ০৮:০৬:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ সেপ্টেম্বর ২০২২