ঢাকা ০৯:৫৩ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এআই দিয়ে বাড়ছে সাইবার হামলা শূকরের ভাইরাস সোয়াইন ফ্লু’তে আক্রান্ত ইমরান হাশমি গুমের সংস্কৃতি যেন আর ফিরে না আসে : নাহিদ ইসলাম স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় সরকার: এলজিআরডি মন্ত্রী মাগুরা সাংবাদিক ফোরাম, ঢাকা-র আত্মপ্রকাশ: সভাপতি শাহীনুর ইসলাম, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি ব্রেকআপের ঠিক পরেই যে ৫টি কাজ কখনোই করা উচিত নয় ডিমের চেয়েও বেশি প্রোটিন পেতে খেতে পারেন যেসব খাবার বেস্ট ফ্রেন্ড সাফার জন্মদিন, শুভেচ্ছায় যা বললেন তৌসিফ মাভাবিপ্রবিতে ১৫ দিনব্যাপী তিন হাজারের বেশি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

ভয়ংকর কিশোর গ্যাং, র‌্যাবের জালে ১৪ সদস্য

দেশীয় অস্ত্রসহ ‘স্যাভেজ গ্যাং’ নামের কিশোর গ্যাং গ্রুপের ১৪ সদস্যকে আটক করেছে র‌্যাব। নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে তাদের আটক করা হয়।

শুক্রবার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র‌্যাব-১১ এর সহকারী পুলিশ সুপার মো. রিজওয়ান সাঈদ জিকু।

এর আগে বৃহস্পতিবার রাতে আটকের সময় তাদের কাছ থেকে একটি রামদা, একটি হাঁসুয়া, চারটি ছোরা, একটি হাতুড়ি, তিনটি সুইচ গিয়ার চাকু ও চারটি জিআই পাইপ উদ্ধার করা হয়।

আটককৃতরা হলো- নারায়ণগঞ্জের রূপগঞ্জের গোলাকান্দাইল এলাকার মো. আব্দুল জব্বারের ছেলে আব্দুল মুকিত (২১) ও কিশোরগঞ্জের করিমগঞ্জের মথুরা পাড়া বিলপাড় এলাকার সুরুজ আলীর ছেলে মো. সুজন (১৮)। বাকিরা সবাই অপ্রাপ্তবয়স্ক।

র‌্যাব জানায়, আটককৃতরা ‘স্যাভেজ গ্যাং’ নামের একটি কিশোর গ্যাং গ্রুপের সদস্য। তারা পরস্পর যোগসাজশে তাদের প্রতিপক্ষ কিশোর গ্যাংয়ের সদস্যদের ঘায়েল করার জন্য গোলাকন্দাইল নতুন বাজার এলাকায় রামদা, হাঁসুয়া, ছোরা, হাতুড়ি, সুইচ গিয়ার চাকু, জিআই পাইপসহ একত্রিত হয়েছিল।

র‌্যাব আরো জানায়, তারা ১৪-১৫ জনের একটি গ্রুপ সংঘবদ্ধ হয়ে বিভিন্ন সময় রূপগঞ্জ ও এর আশপাশের এলাকায় দীর্ঘদিন ধরে বিশৃঙ্খলা করে আসছিল। তাদের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

এআই দিয়ে বাড়ছে সাইবার হামলা

ভয়ংকর কিশোর গ্যাং, র‌্যাবের জালে ১৪ সদস্য

আপডেট টাইম : ০৮:৪৮:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ১০ সেপ্টেম্বর ২০২২