ঢাকা ০১:১৮ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কালিয়াকৈরে তীব্র গ্যাস সংকটে পোশাক শিল্প কারখানা উৎপাদনে অচল হাজারো শ্রমিক বেকার সার পাচার রোধে উদাসীনতার অভিযোগ: ২০ বছরের অধিক সময় একই রাজাপুর উপজেলা মহিলা দলের নতুন কমিটি গঠন, সভাপতি মাহমুদা সম্পাদক রিক্তা তাহিরপুরে মামলার বাদির লোকজন কর্তৃক আসামীদের বাড়িঘর  ভাঙচুর ও লুটপাটের প্রতিবাদে সংবাদ সম্মেলন কালিয়াকৈরে মৌচাক এলাকায় মহাসড়কে দুর্ঘটনা এড়াতে ফুটওভার ব্রিজের নির্মাণের দাবিতে অবরোধ ও বিক্ষোভ স্থানীয় বাসিন্দারা রোকাইয়া আক্তার রিংকি হত্যার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন কুড়িগ্রামে যৌথ অভিযানে ভারতীয় ১৩ লাখ টাকার মোবাইলসহ এনামুল আ/টক নীলফামারী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি দ্বিবার্ষিক নির্বাচনের ২০২৬-২০২৮ সাধারণ গ্রুপের আলোচনা সভা অনুষ্ঠিত তাড়াশে তালম ইউনিয়ন পরিষদ পরিদর্শনে জেলা প্রশাসক আমিনুল ইসলাম গোদাগাড়ীতে মাদকের বিরুদ্ধে জিডি ও তরুণীর অনশন উন্মোচিত চার ভাইয়ের অপরাধ সাম্রাজ্য

এখনও শূন্য পদ তিনটি বিএনপির স্থায়ী কমিটিতে

নিজস্ব প্রতিবেদক,সিটিজেন নিউজ: বর্তমান কমিটির দুই ভাইস চেয়ারম্যান ইকবাল হাসান মাহমুদ টুকু ও সেলিমা রহমানকে দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্য মনোনীত করেছে বিএনপি।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আজ বুধবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের এ সিদ্ধান্ত ঘোষণা করেন।
তবে স্থায়ী কমিটিতে ঠাঁই পাওয়া দুই নেতাকে কোন শূন্য জায়গায় দেয়া হয়েছে সে বিষয়ে কিছু বলা হয়নি।

বিষয়টি নিয়ে সিটিজেন নিউজকে রিজভী বলেন, এটা পরে জানানো হবে।

বিএনপির গঠনতন্ত্র অনুযায়ী, স্থায়ী কমিটির সদস্য সংখ্যা ১৯ জন। এর মধ্যে দলের চেয়ারপারসন, ভারপ্রাপ্ত চেয়ারপারসন ও মহাসচিব পদাধিকার বলে স্থায়ী কমিটির সদস্য। আর গত কাউন্সিলে বাকি ১৬ জনকে মনোনয়ন দেয়া হয়। এই ১৬ জনের মধ্যে তিনজন মারা যাওয়ায় পদ শূন্য হয় ৫টি। আজ দুজনকে স্থায়ী কমিটিতে অন্তর্ভুক্ত করায় এখন শূন্য পদ রয়েছে তিনটি।

স্থায়ী কমিটির সদস্যরা
বিএনপির কারাবন্দি চেয়ারপারসন খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাহবুবুর রহমান, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমেদ, সেলিমা রহমান এবং ইকবাল হাসান মাহমুদ টুকু।

মারা গেছেন যে তিনজন
স্থায়ী কমিটির সদস্যদের মধ্যে ব্রি. জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ, এমকে আনোয়ার ও সর্বশেষে তরিকুল ইসলাম মারা যান।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

কালিয়াকৈরে তীব্র গ্যাস সংকটে পোশাক শিল্প কারখানা উৎপাদনে অচল হাজারো শ্রমিক বেকার

আপডেট টাইম : ০৯:৫২:১০ অপরাহ্ন, বুধবার, ১৯ জুন ২০১৯