ঢাকা ০৬:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম পটুয়াখালীতে পিকআপ ভ্যান থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার কুমিল্লায় যুব উন্নয়ন অধিদপ্তরের ৯ ট্রেডে প্রশিক্ষণ শুরু নোয়াখালীতে অনিয়মের অভিযোগে দুই হাসপাতালকে জরিমানা

২৬ হাজার নেতাকর্মীকে হত্যা করেছিল বিএনপি: কৃষিমন্ত্রী

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, ক্ষমতায় থাকাকালে বিএনপি মধ্যযুগীয় কায়দায় আওয়ামী লীগের নেতাকর্মীদের অত্যাচার-নির্যাতন করে ২৬ হাজার নেতাকর্মীকে হত্যা করেছিল।

তিনি বলেন, ২০০১ সালে একটি নীলনকশার নির্বাচনের মাধ্যমে বিএনপি ক্ষমতায় এসেছিল। ধর্মান্ধ, স্বাধীনতাবিরোধী শক্তি জামায়াতকে সঙ্গে নিয়ে ক্ষমতায় এসে ধর্মীয় সংখ্যালঘু ও আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপর বিএনপি মধ্যযুগীয় কায়দায় ঝাঁপিয়ে পড়ে।

মন্ত্রী আরো বলেন, আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করতে তারা (বিএনপি-জামায়াত) চরম নির্যাতন ও হত্যাকাণ্ডের পথ বেছে নিয়েছিল। তাদের এই অত্যাচার-নির্যাতনের ইতিহাস আরব্য রজনীর গল্পের মতো এক হাজার এক রাতেও বলে শেষ করা যাবে না।

মঙ্গলবার বিকেলে রাজধানীর গ্রিন রোড স্টাফ কোয়ার্টার মাঠে ধানমন্ডি, কলাবাগান ও নিউ মার্কেট থানার বিভিন্ন ওয়ার্ড আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক।

তিনি বলেন, ভিক্ষার মনোবৃত্তি নিয়ে বিএনপি দেশ চালিয়েছিল। ক্ষমতায় থাকতে তারা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হওয়ার চেষ্টা করেনি, কারণ তাদের সেই সময়ের অর্থমন্ত্রী সাইফুর রহমান বলে বেড়াতেন, খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হলে বিদেশি সাহায্য পাওয়া যাবে না। অন্যদিকে আওয়ামী লীগ কারও ওপর, কোন বিদেশি শক্তির ওপর নির্ভরশীল নয়। বিএনপির মতো ভিক্ষার মনোবৃত্তি নিয়ে দেশ চালায় না।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক ভারত সফরকে খুবই সফল ও ফলপ্রসূ উল্লেখ করে মন্ত্রী বলেন, ভারতের সঙ্গে বাংলাদেশের অমীমাংসিত সমস্যার বেশিরভাগই প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমাধান করেছেন। তার নেতৃত্বেই অচিরে তিস্তা নদীর পানি বণ্টন চুক্তিও সম্পন্ন হবে।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উদ্দেশে কৃষিমন্ত্রী বলেন, আপনারা ক্ষমতায় থাকার সময় ভারতের সঙ্গে বাংলাদেশের একটি সমস্যারও সমাধান করতে পারেননি। আগামী দিনেও ভারত থেকে কিছু আনতে পারবেন না।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার

২৬ হাজার নেতাকর্মীকে হত্যা করেছিল বিএনপি: কৃষিমন্ত্রী

আপডেট টাইম : ০৮:৫১:১৭ পূর্বাহ্ন, বুধবার, ১৪ সেপ্টেম্বর ২০২২