ঢাকা ১১:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সারাদিন স্বর্ণদ্বীপে, সন্ধ্যায় ফিরে সচিবালয়ে প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৪৫ শবনম বুবলী সহকর্মী সোহেল খানের প্রয়াণে আবেগঘন স্মৃতিচারণ করেছেন স্কুল-কলেজে কমিটি গঠনে নতুন নির্দেশনা, সভাপতি হতে লাগবে স্নাতক ডিগ্রি পেট্রাপোল সীমান্তে বৈঠক ও সহিংসতায় গভীর ষড়যন্ত্র রয়েছে: রিজভী ৪ মাসে ৮ হাজার ৬৪৯ টন প্রাণিজ পণ্য রপ্তানি, আয় ৩০৯ কোটি টাকা বাংলাদেশের বোলারদের শাসন করে অ্যাকারম্যানের ১৫০ চলতি গ্রীষ্মে যুক্তরাজ্যে তাপপ্রবাহ-জনিত মৃত্যু রেকর্ড ৫,২৫৮ জন ২০৩২ সাল পর্যন্ত জিএসপি সুবিধা দেবে কানাডা নিরাপদ খাদ্য আইনে ১০ লাখ টাকা জরিমানার প্রস্তাব

চকরিয়ায় অর্ধশত অবৈধ স্থাপনা উচ্ছেদ

কক্সবাজারের চকরিয়া উপজেলার বদরখালীতে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসনের নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালত। এ সময় সরকারি জায়গা দখল নিয়ে নির্মিত ৫০টি অবৈধ দোকানঘর উচ্ছেদ করা হয়।

শনিবার (১৭ সেপ্টেম্বর) বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ অভিযান চালানো হয়।

স্থানীয়দের অভিযোগের প্রেক্ষিতে চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেপি দেওয়ানের নির্দেশে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাহাত উজ জামান অভিযান চালিয়ে কক্সবাজার জেলা প্রশাসনের ১ নম্বর খাস খতিয়ানভুক্ত জায়গা থেকে এসব অবৈধ দোকানপাট ও স্থাপনা উচ্ছেদ করেন।

একই সঙ্গে সাগরের চ্যানেল থেকে ড্রেজার মেশিনে বালু উত্তোলন পূর্বক ভরাটের কাজে ব্যবহৃত মেশিন ধ্বংস করা হয়।

অভিযানকালে দখলে জড়িতরা প্রশাসনের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। ফলে কাউকে আটক করা যায়নি।

এ বিষয়ে চকরিয়া ইউএনও জেপি দেওয়ান বলেন, অভিযানে ছোট-বড় মিলিয়ে অন্তত ৫০টি অবৈধ দোকানঘর উচ্ছেদ ও সাগর চ্যানেল থেকে বালু উত্তোলনে ব্যবহৃত একটি সেলো মেশিন গুড়িয়ে দেওয়া হয়েছে।

তিনি বলেন, অভিযান শেষে অবৈধ দখলমুক্ত করা জায়গায় প্রশাসনের সাইনবোর্ড টানিয়ে দেওয়া হয়েছে। এরপর দখলবাজরা তৎপর হলে সেখানে উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

সারাদিন স্বর্ণদ্বীপে, সন্ধ্যায় ফিরে সচিবালয়ে প্রধানমন্ত্রী

চকরিয়ায় অর্ধশত অবৈধ স্থাপনা উচ্ছেদ

আপডেট টাইম : ০৮:৩৮:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ১৮ সেপ্টেম্বর ২০২২