ঢাকা ০৪:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
টানা বর্ষণে পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ সংসদের অধিবেশন শুরু ইরা হত্যা মামলার রায় হচ্ছে না আজ, নতুন তারিখ ঘোষণা দুঃসময়ে বিবেকের পাশে ছিলেন অক্ষয়, যা বললেন অভিনেতা সাভারে হামলার প্রতিবাদে খুলনায় এনসিপির বিক্ষোভ স্যামসাংয়ের মুনাফা বৃদ্ধিতে আস্থা ফেরেনি, এশিয়ার শেয়ারবাজারে মিশ্র প্রবণতায় দ. কোরিয়ার বাজারে পতন যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপের ঝুঁকির সতর্কবার্তা ব্রাজিলের বিশ্বকাপে ব্যর্থতার পরও আনচেলত্তির ওপরেই ভরসা ব্রাজিলের ইউক্রেন ও প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর চাপ নিয়ে শুরু ন্যাটো সম্মেলন রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

রাঙামাটিতে অনির্দিষ্টকালের অটোরিকশা ধর্মঘট চলছে

রাঙামাটির শহরে অনির্দিষ্টকালের অটোরিকশা ধর্মঘট চলছে। রোববার (১৮ সেপ্টেম্বর) সকাল ৬টা থেকে এই ধর্মঘট শুরু হয়।

রাঙামাটি শহরের রাঙাপানি এলাকায় সিএনজিচালিত অটোরিকশা ভাঙচুরের ঘটনার প্রতিবাদে শনিবার (১৭ সেপ্টেম্বর) রাতে এ অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দেয় সিএনজি অটোরিকশা শ্রমিক সমিতি। এ সময় রাঙামাটি শহরে অটোরিকশা চলাচল বন্ধ থাকবে বলে ঘোষণা দেয়া হয়।

সিএনজি অটোরিকশা শ্রমিক সমিতির সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাবু জানান, রাত ১০টার দিকে শহরের রাঙাপানি সড়ক দিয়ে অটোরিকশা নিয়ে যাচ্ছিলেন সংগঠনটির কার্যনিবাহী কমিটির সদস্য আবুল হোসেন। তখন এলপিজি গ্যাস স্টেশন পার হওয়ার পরপরই তার গাড়িতে বড় আকারের ঢিল ছোড়া হয়। এতে চালক পায়ে আঘাত পান এবং গাড়ি কাচ ভেঙে যায়। চালক জীবন বাঁচাতে গাড়ি ফেলে পালিয়ে যায়। খবর পেয়ে আমরা কাচ ভাঙা গাড়িটি দেখতে পাই। পরে পুলিশও ঘটনাস্থলে আসে।

তিনি আরও বলেন, গত শুক্রবার আমাদের একটি গাড়ি জ্বালিয়ে দেয়া হয়েছে। শনিবার আরও একটি গাড়ি ভাঙচুর করা হলো। আমরা এর উপযুক্ত বিচার চাই। আমাদের শ্রমিক ভাইদের ওপর এসব নির্যাতনের প্রতিবাদে রোববার (১৮ সেপ্টেম্বর) সকাল ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্য রাঙামাটি শহরে অটোরিকশা চলাচল বন্ধ থাকবে।

প্রসঙ্গত, গত শুক্রবার আসাববস্তি-কাপ্তাই সড়কে চাঁদার রশিদ না থাকায় একটি অটোরিকশা জ্বালিয়ে দেয় দুর্বৃত্তরা। তার প্রতিবাদে বিকালে বিক্ষোভ সমাবেশ করে তিন দফা দাবিতে ৪৮ ঘণ্টার আলটিমেটাম ঘোষণা করে রাঙামাটি অটোরিকশা শ্রমিক ইউনিয়ন। আলটিমেটামের ২৪ ঘণ্টা না পেরোতেই আরও একটি অটোরিকশা ভাঙচুর করল দুর্বত্তরা।

এই বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। এ ঘটনায় খোঁজখবর নেয়া হচ্ছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

টানা বর্ষণে পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ

রাঙামাটিতে অনির্দিষ্টকালের অটোরিকশা ধর্মঘট চলছে

আপডেট টাইম : ০৮:৪৩:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ১৮ সেপ্টেম্বর ২০২২