ঢাকা ১২:৫৬ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী আমরা দেশ ও জনগণের জন্য এনসিপিসহ একসঙ্গে কাজ করছি: জামায়াত আমির ঢাকায় যাত্রাবিরতি ভুটানের রাজার, স্বাগত জানালেন রাষ্ট্রপতি আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) তরুণদের দক্ষতা ও নেতৃত্ব বিকাশে জবিতে ‘ইউথ ইমপ্যাক্ট সামিট’ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষের একটি পরীক্ষা স্থগিত অনফিশিয়াল টেস্টে দক্ষিণ আফ্রিকার কাছে ইনিংস ও ৪১৩ রানের হার বাংলাদেশ এ দলের ‘কালো দাগ’ মুক্ত সিরিয়া, খুললো উন্নয়নের পথ : প্রেসিডেন্ট শারা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ ঢাকার পানি সংকট মোকাবিলায় বড় ভূমিকা রাখবে ডেনমার্ক: এলজিআরডি মন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়ায় পাগলা কুকুরের কামড়ে অর্ধশতাধিক আহত

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর ও আশুগঞ্জে পাগলা কুকুরের কামড়ে নারী ও শিশুসহ অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন। এদের মধ্যে প্রায় ৩০ জন ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

রোববার বিকেলে নবীনগরের বড়াইল ও আশুগঞ্জের লালপুর, শরিফপুর ও দক্ষিণ তারুয়ার কয়েকটি এলাকায় এ ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম জানা যায়নি।

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আনিসুর হক বলেন, হাসপাতালে যারা চিকিৎসা নিতে এসেছেন তাদের প্রাথমিক চিকিৎসা দিয়েছি। বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছে। তাদের কয়েকজনকে হাসপাতালে ভর্তি রেখেছি। হাসপাতালে পর্যাপ্ত পরিমাণ ভ্যাকসিন সাপ্লাই আছে।

ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন ডা. মুহাম্মদ একরাম উল্লাহ জানান, হাসপাতালে পর্যাপ্ত ভ্যাকসিনের ব্যবস্থা আছে। আহতদের ভ্যাকসিন দেওয়া হচ্ছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী

ব্রাহ্মণবাড়িয়ায় পাগলা কুকুরের কামড়ে অর্ধশতাধিক আহত

আপডেট টাইম : ০৮:৫৮:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ১৯ সেপ্টেম্বর ২০২২