ঢাকা ০৩:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার রাঙ্গামাটিতে পাহাড় ধসে ১ জনের মৃত্যু সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি হলেন ফারুক আহমেদ তালায় নারী সমাবেশে নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে নারী সমাবেশ অনুষ্ঠিত চিলমারী নদী বন্দর কর্তৃপক্ষের অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে সংসদীয় আসনের এমপি’র সতর্ক বার্তা! ট্রাস্টি বোর্ড ভেঙে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে প্রশাসক নিয়োগ, সরকারের প্রজ্ঞাপন জারি যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু

টিকটকে ফাঁসির অভিনয়, অবশেষে ঘটলো করুণ পরিণতি

ফেনীর ফুলগাজী উপজেলায় টিকটকের ভিডিও তৈরি করতে গিয়ে গলায় ফাঁস লেগে পল্লব দেবনাথ (১৭) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে।

শনিবার দিনগত রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে শ্রীপুর গ্রামের মহাদেব বাড়িতে ফাঁসির ভিডিও বানাতে গিয়ে এ মর্মান্তিক ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে মোবাইলে ভিডিও রেকর্ড চালু অবস্থায় তার ব্যবহৃত মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

নিহত পল্লব দেবনাথ ফুলগাজীর শ্রীপুর গ্রামের মহাদেব বাড়ির কেশব দেবনাথের ছেলে। সে মুন্সিরহাট আলী আজম উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী।

ঐ ভিডিওতে দেখা যায়, একাধিকবার ফাঁসির অভিনয়ের চেষ্টা করছিল পল্লব। শেষবার ফ্যানের সঙ্গে গামছা বেধে ফাঁসির চেষ্টা করলে সত্যি সত্যি তার গলায় ফাঁস লেগে যায়। এ সময় বাঁচার চেষ্টা করেও গামছা খুলতে ব্যর্থ হন।

পরে ডাকাডাকি পর কোন সাড়াশব্দ না পেয়ে দরজা ভেঙে ঘরে প্রবেশ করলে পল্লবের ঝুলন্ত দেহ দেখতে পায় পরিবার। পুলিশকে খবর দিলে ফুলগাজী থানা পুলিশ মরদেহ ও মোবাইল উদ্ধার করে।

পরিবার সূত্রে জানা যায়, পল্লব টিকটকে আসক্ত ছিল। পরিবারের সদস্যদের অনুপস্থিতি ঘরের দরজা বন্ধ করে ফাঁসির দৃশ্যের অভিনয় করতে চেয়ছিল। তার মোবাইলে ধারণকৃত ভিডিওতে দেখা যায়, রেকর্ড চালু করে ২ বার ফাঁসির চেষ্টা করে সে। তৃতীয়বারের সময় ফাঁসির চেষ্টা করতে গিয়ে গলায় ফাঁস লেগে তার মৃত্যু হয়।

নিহতের ভগ্নীপতি পলাশ ভৌমিক বলেন, খুবই চঞ্চল প্রকৃতির ছেলে ছিল পল্লব। আমরা ধারণা করছি- ফাঁসির দৃশ্য কেমন হয়, এমন কৌতূহল থেকে ভিডিও ধারণ করতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়েছে। কিছুদিন আগেও হাতের মধ্যে অহেতুক ব্যান্ডেজ লাগিয়ে বন্ধুদের চমকে দিয়েছিল। সে হয়তো এবারও ফাঁসির দৃশ্য ভিডিও করে বন্ধুদের দেখাতে চেয়েছিল।

ফুলগাজী থানার ওসি মুহাম্মদ মঈন উদ্দিন জানান, কিশোরের মৃত্যুর সংবাদ পেয়ে বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

টিকটকে ফাঁসির অভিনয়, অবশেষে ঘটলো করুণ পরিণতি

আপডেট টাইম : ০৯:১২:০১ পূর্বাহ্ন, সোমবার, ১৯ সেপ্টেম্বর ২০২২